1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

আইপিএল বাংলাদেশে সম্প্রচার বন্ধ হলে ভারতীয় বোর্ডের ক্ষতি কত হবে দেখুন

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৩০ Time View
আইপিএল বাংলাদেশে সম্প্রচার বন্ধ হলে ভারতীয় বোর্ডের ক্ষতি কত হবে দেখুন

ক্রিকেট নিয়ে বাংলাদেশ-ভারত স্নায়ুযুদ্ধ চলছে। কাটার মাস্টার মুস্তাফিজ়ুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার রেশ যেন থামছেই না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যেই আইপিল সম্প্রচার না করার ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট টিভি স্টেশনগুলোও চিঠিও দিয়েছে অন্তর্র্বতীকালীন সরকারের তরফ থেকে। এরপরই প্রশ্ন উঠছে, বাংলাদেশের এই পদক্ষেপে কতটা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বিসিসিআই? যদিও এই ক্ষতি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে খুব একটা প্রভাব ফেলতে পারবে না তাদের আইপিএল থেকে প্রাপ্ত অর্থ আয়ের পরিমাণ থেকে। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল থেকে যে পরিমাণ রেভিনিউ জেনারেট করে তার খুবই অল্প পরিমাণ অর্থই বাংলাদেশে সম্প্রচার বন্ধ হলে ক্ষতি হবে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে ইমেজ যে পরিমাণ ক্ষতিগ্রস্থ হবে তা কি আর টাকার অঙ্কে মেলানো যাবে। এই সম্প্রচার শুধু মাত্র টাকার অঙ্কে বিচার করা সম্ভব নয়। এই প্রতিবাদ ক্রিকেট বিশ্বে আজীবন একটি প্রতীকি হিসাবে বিবেচনা হবে ভবিষ্যতে।

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ বলছে, আইপিএল সম্প্রচার করে থাকে স্টার ইন্ডিয়া ও ভায়কম ১৮। ২০২৩ সাল থেকে ২০২৭ সালের সাইকেলে আইপিএল-এ সম্প্রচার স্বত্ত্ব বিক্রি হয়। এই স্বত্ত্ব অনুযায়ী, ভারতের টিভিতে আইপিএল দেখানোর জন্য স্টার বিসিসিআইকে দেয় ২৩ হাজার ৫৭৫ কোটি টাকা। অন্যদিকে ভারতে অনলাইনে সম্প্রচারের জন্য ভায়কম ১৮ বিসিসিআইকে দেয় ২৩ হাজার ৭৫৮ কোটি টাকা।

বিদেশে আইপিএল সম্প্রচারের জন্য বিসিসিআই পায় ১ হাজার ৫৭ কোটি টাকা। অর্থাৎ, ভারত বাদে আমেরিকা, ক্যানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, মধ্যপ্রাচ্য, নিউজ়িল্যান্ড, বাংলাদেশ সহ মোট ১২০টা দেশে আইপিএল দেখানোর জন্য বিসিসিআই পায় ১ হাজার ৫৭ কোটি টাকা। যেখানে ভারতে আইপিএল দেখানোর জন্য বোর্ড পায় ৪৭ হাজার ৩৩৩ কোটি টাকা। এই অঙ্ক থেকেই পার্থক্যটা পরিষ্কার। ফলে সম্প্রচার থেকে বাংলাদেশ আইপিএল-এর জন্য কত বড় মার্কেট তা পরিষ্কার। সম্প্রচার স্বত্ব ও বিজ্ঞাপন মিলিয়ে বাংলাদেশ থেকে আইপিএলের রেভিনিউয়ে আসে আনুমানিক ২–৩ শতাংশ তথা প্রায় ৭ কোটি টাকার বেশি। মূলত এই পরিমাণ অর্থই বিসিসিআইয়ে ধাক্কা লাগবে বলে এই সময়ের খবরে বলা হয়।

খেলা সম্প্রচারের পাশাপাশি বহু ভারতীও ও বাংলাদেশি সংস্থার বিজ্ঞাপন চলে এই সময়ে; সম্প্রচার বন্ধ হলে বিজ্ঞাপনী সংস্থাগুলোর ওপরও কিছু চাপ আসবে। তবে এই ক্ষতির পরিমাণ, তা আপাতত হিসাব কষে বের করা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme