1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

মুস্তাফিজ প্রশ্নে সরকারের হস্তক্ষেপ চায় নোয়াখালীর কোচ সুজন

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ Time View
মুস্তাফিজ প্রশ্নে সরকারের হস্তক্ষেপ চায় নোয়াখালীর কোচ সুজন

ভারতীয় সমর্থকদের ক্ষোভ ও চাপের প্রেক্ষিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 

শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

কলকাতার এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। তার মতে, এটি পেশাদারিত্ব ও ন্যায্যতার পরিপন্থী।

সুজন বলেন, ‘সরকার থেকে কথা (মুস্তাফিজ ইস্যুতে) বলা যেতে পারে। বিসিবির কিছুই করার নেই। এটা তো সরকারিভাবেই হয়েছে। যদিও বিসিসিআই থেকে হয়ত-বা ঘোষণাটা এসেছে। কিন্তু দেশ যদি নিরাপত্তা না দিতে পারে, বিসিসিআই কীভাবে নিরাপত্তা দেবে? সেক্ষেত্রে আমার মনে হয় বিসিবির থেকে (চেয়ে) সরকারেরই কথা বলা উচিত।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দল যে বিশ্বকাপ খেলতে যাচ্ছে, সেখানে তাদের আসলে কী দায়িত্ব… নিশ্চয়তা আছে কিনা, তাদের কী নিরাপত্তা দিতে পারবে তারা? এই ধরনের যদি বিশৃঙ্খল ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে ক্ষতিটা তো আমাদের দেশেরই হবে। এটাতে অবশ্যই বিসিবি হোক এবং দেশের সরকারেরও আমার মনে হয় আইসিসিকে একটা চিঠি দেয়া উচিত।’

সুজন মনে করেন, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়া গেলে সমাধান হতে পারে।

তার ভাষ্যমতে, ‘আমার মনে হয় আমাদের সবগুলো ম্যাচ যদি অন্য ভেন্যুতে করা যায় ভারত ছেড়ে (বাইরে) সেক্ষেত্রে হয়তবা সেটা একটা ভালো সমাধান হতে পারে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme