সারাদেশের সরকারি–বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১৯ ডিসেম্বর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রতিষ্ঠানপ্রধানদের জন্য জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আদেশে স্বাক্ষর করেন অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) ও সদস্য সচিব মো. ইউনুছ ফারুকী।
আদেশে জানানো হয়—২০২৬ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (মহানগরী, জেলার সদর উপজেলা ও অন্যান্য উপজেলা সদরে অবস্থিত) এন্ট্রি/প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়েছে ১১ ডিসেম্বর।
লটারি শেষে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা, প্রথম অপেক্ষমাণ তালিকা ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে।
১. নির্বাচিত তালিকা থেকে ভর্তি:
১৯–২১ ডিসেম্বরের মধ্যে প্রথম ধাপের ভর্তি সম্পন্ন করতে হবে।
২. প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি:
নির্বাচিত তালিকা থেকে ভর্তি শেষে আসন শূন্য থাকলে ২২–২৪ ডিসেম্বরের মধ্যে প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে হবে।
৩. দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি:
প্রয়োজন হলে ২৭–৩০ ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের ভর্তি করা যাবে।
সবশেষে বলা হয়, ৩০ ডিসেম্বরের মধ্যেই সব ভর্তি কার্যক্রম শেষ করতে হবে—এর পরে কোনোভাবেই ভর্তি বাকি রাখা যাবে না।
মাউশির আদেশে ভর্তি সময় নিম্নোক্ত ৭টি বাধ্যতামূলক নির্দেশনা অনুসরণের কথা বলা হয়েছে—
নির্বাচিত শিক্ষার্থীর সকল নথি ভালোভাবে যাচাই করতে হবে।
যাচাইয়ে মিথ্যা তথ্য প্রমাণিত হলে ওই শিক্ষার্থীকে ভর্তি করা যাবে না।
সমস্ত ভর্তি কার্যক্রম অবশ্যই মন্ত্রণালয়ের সর্বশেষ নীতিমালা অনুযায়ী করতে হবে।
নির্দেশনা না মেনে কোনও শিক্ষার্থীকে ভর্তি করা হলে এবং পরে তা প্রমাণিত হলে দায়ভার পড়বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের ওপর।
Leave a Reply