1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রতিটি প্রতিষ্ঠান প্রধানকে যে কঠোর বার্তা দিল মাউশি

  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭৮ Time View
মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রতিটি প্রতিষ্ঠান প্রধানকে যে কঠোর বার্তা দিল মাউশি

সারাদেশে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি শুরু ১৯ ডিসেম্বর

সারাদেশের সরকারি–বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১৯ ডিসেম্বর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রতিষ্ঠানপ্রধানদের জন্য জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আদেশে স্বাক্ষর করেন অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) ও সদস্য সচিব মো. ইউনুছ ফারুকী

ডিজিটাল লটারির ফল প্রকাশ ও পরবর্তী পদক্ষেপ

আদেশে জানানো হয়—২০২৬ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (মহানগরী, জেলার সদর উপজেলা ও অন্যান্য উপজেলা সদরে অবস্থিত) এন্ট্রি/প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়েছে ১১ ডিসেম্বর
লটারি শেষে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা, প্রথম অপেক্ষমাণ তালিকাদ্বিতীয় অপেক্ষমাণ তালিকা সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে।

ভর্তি সময়সীমা ধাপে ধাপে

১. নির্বাচিত তালিকা থেকে ভর্তি:
১৯–২১ ডিসেম্বরের মধ্যে প্রথম ধাপের ভর্তি সম্পন্ন করতে হবে।

২. প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি:
নির্বাচিত তালিকা থেকে ভর্তি শেষে আসন শূন্য থাকলে ২২–২৪ ডিসেম্বরের মধ্যে প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে হবে।

৩. দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি:
প্রয়োজন হলে ২৭–৩০ ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের ভর্তি করা যাবে।

সবশেষে বলা হয়, ৩০ ডিসেম্বরের মধ্যেই সব ভর্তি কার্যক্রম শেষ করতে হবে—এর পরে কোনোভাবেই ভর্তি বাকি রাখা যাবে না।

ভর্তির সময় কর্তৃপক্ষকে যে ৭টি বিষয় মানতেই হবে

মাউশির আদেশে ভর্তি সময় নিম্নোক্ত ৭টি বাধ্যতামূলক নির্দেশনা অনুসরণের কথা বলা হয়েছে—

১. লটারির তথ্য যাচাই ও ডাউনলোড

  • বিদ্যালয়ের প্রধানরা https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে User ID ও Password দিয়ে লগইন করলে আবেদনকারীদের পূর্ণ তালিকা দেখতে পাবেন।
  • নির্বাচিত, প্রথম ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের তথ্য এখানেই যাচাই করা যাবে।
  • আবেদনকারী কতবার আবেদন করেছে তাও জানা যাবে।
  • কেউ যদি তথ্য পরিবর্তন করে একাধিকবার আবেদন করে থাকে, তার ভর্তি নির্বাচন বাতিল বলে গণ্য হবে।
  • সব বিদ্যালয়কে নিজেদের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে নির্বাচিতদের তালিকা প্রকাশ করতে হবে।

২. কাগজপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই

নির্বাচিত শিক্ষার্থীর সকল নথি ভালোভাবে যাচাই করতে হবে।

৩. জন্মসনদ ও পরিচয়পত্র যাচাই

  • জন্মসনদের মূল কপি ও অনলাইন কপি যাচাই বাধ্যতামূলক।
  • পিতা–মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপিও পরীক্ষা করতে হবে।

৪. মিথ্যা তথ্য দিলে ভর্তি বাতিল

যাচাইয়ে মিথ্যা তথ্য প্রমাণিত হলে ওই শিক্ষার্থীকে ভর্তি করা যাবে না।

৫. কোটা সংরক্ষণ সঠিকভাবে মানা

  • শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ ভর্তি নীতিমালায় উল্লেখিত সব কোটা অবশ্যই অনুসরণ করতে হবে।
  • কোটা শূন্য থাকলে ক্রমানুসারে প্রথম ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে কোটা পূরণ করতে হবে।
  • এরপরও কোটা শূন্য থাকলে সাধারণ তালিকা থেকে ক্রমানুসারে আসন পূরণ করতে হবে।
  • কোনো আসন ফাঁকা রাখা যাবে না।

৬. ভর্তি নীতিমালা অনুসরণ

সমস্ত ভর্তি কার্যক্রম অবশ্যই মন্ত্রণালয়ের সর্বশেষ নীতিমালা অনুযায়ী করতে হবে।

৭. বিধি ভঙ্গ করলে প্রতিষ্ঠানের প্রধান দায়ী

নির্দেশনা না মেনে কোনও শিক্ষার্থীকে ভর্তি করা হলে এবং পরে তা প্রমাণিত হলে দায়ভার পড়বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের ওপর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme