1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

নতুন নীতিমালায় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান মুল্যায়ন করার বিষয়ে যে নিয়ম চালু করার কথা বলা হয়েছে

  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৮ Time View
নতুন নীতিমালায় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান মুল্যায়ন করার বিষয়ে যে নিয়ম চালু করার কথা বলা হয়েছে

শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়ন ব্যবস্থা – ব্যাখ্যা

দেশে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যকে সামনে রেখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রতিষ্ঠান ও শিক্ষক উভয় পর্যায়ে নিয়মিত মূল্যায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নেবে। এর মাধ্যমে শিক্ষক ও প্রতিষ্ঠানের সৃজনশীলতা, কর্মদক্ষতা, উদ্ভাবনী ক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতা মূল্যায়ন করা হবে। বিশেষ করে প্রতিষ্ঠানপ্রধানসহ এমপিওভুক্ত সব শিক্ষকের বার্ষিক কাজের মূল্যায়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা মূল্যায়নের জন্য প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ গ্রহণ করবে বিভাগ।

বার্ষিক চাকরির গোপনীয় প্রতিবেদন (এসিআর/এপিআর) মূল্যায়ন ও সংরক্ষণ বিষয়ে নিয়মাবলি নিম্নরূপ:

প্রথমত, প্রতিষ্ঠানের কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) প্রস্তুত, মন্তব্য প্রদান (অনুবেদন), প্রতিস্বাক্ষর ও সংরক্ষণের দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানের।
শিক্ষকদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান প্রতিবেদন প্রস্তুত ও সংরক্ষণ করবেন এবং ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি বা এডহক কমিটির সভাপতি প্রতিস্বাক্ষর করবেন।

অধ্যক্ষদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন অনুবেদন করার দায়িত্ব গভর্নিং বডি বা এডহক কমিটির সভাপতির, আর প্রতিস্বাক্ষর ও সংরক্ষণ করবেন সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালক।
প্রধান শিক্ষকদের প্রতিবেদন অনুবেদন করবেন ম্যানেজিং কমিটি বা এডহক কমিটির সভাপতি এবং প্রতিস্বাক্ষর ও সংরক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের।

সবশেষে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ এ গোপনীয় প্রতিবেদন ফরম প্রস্তুত করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করবে, যাতে জাতীয়ভাবে একই মানদণ্ডে মূল্যায়ন সম্পন্ন করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme