1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

শিক্ষকতা পেশায় জাল সনদ বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮৯৪ Time View
শিক্ষকতা পেশায় জাল সনদ বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন যে দেশের শিক্ষকতার পেশাগত উন্নয়ন, মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের বিভিন্ন সংকট নিরসনে সরকার নতুন ও কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, বহু বছর ধরে জাল সনদ ব্যবহারের প্রবণতা, নোটবই-নির্ভর শিক্ষা, অতিরিক্ত প্রাইভেট টিউশনসহ বিভিন্ন অনিয়ম শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে তুলেছে। এসব সমস্যা চিহ্নিত করে তাদের সমাধানের জন্য বিশেষ পরিকল্পনা তৈরি করা হয়েছে, যাতে শিক্ষকতা পেশাকে সৎ, মানসম্মত ও জবাবদিহিমূলক পথে ফিরিয়ে আনা যায়।

শনিবার (২৯ নভেম্বর) ফরিদপুর অঞ্চলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষা-অংশীজনদের নিয়ে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার শতাধিক শিক্ষক এই সংলাপে অংশ নেন। সংলাপে বিভিন্ন স্তরের অংশগ্রহণকারীরা শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা তুলে ধরেন এবং সমাধানের বিষয়ে প্রস্তাব উপস্থাপন করেন।

ড. আবরার তার বক্তব্যে পাবলিক ও প্রাইভেট শিক্ষার মানের বৈষম্য কমাতে সরকারের সুদৃঢ় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি জানান, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব প্রবেশ করায় শৃঙ্খলা ও মান বজায় রাখতে সমস্যা সৃষ্টি হয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে দলীয় রাজনীতির বাইরে রাখতে হবে। যারা রাজনীতি করতে চান তাদের রাজনীতির মঞ্চেই থাকা উচিত; কিন্তু শিক্ষাঙ্গনকে অবশ্যই নিরপেক্ষ ও পবিত্র রাখতে হবে। শিক্ষা ও রাজনীতির অযাচিত সংমিশ্রণের কারণে অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ভবিষ্যতে আর হতে দেওয়া যাবে না।

এ সময় তিনি অতীতে শিক্ষক কল্যাণ তহবিল ও অবসর সুবিধা পরিচালনায় মারাত্মক অব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ডায়ালিসিস, ক্যান্সারসহ গুরুতর রোগে ভোগা বহু শিক্ষক বছরের পর বছর তাদের প্রাপ্য অর্থ না পেয়ে মানবিক সংকটে পড়েছেন, যা অত্যন্ত অমানবিক ও দুঃখজনক। বর্তমান সরকার এই সমস্যাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমাধানের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে অতিরিক্ত জনবল নিয়োগ, হিসাবপত্রের হালনাগাদ এবং সরকারি বরাদ্দ বৃদ্ধি—এই তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই বকেয়া অর্থ বিতরণ শুরু হবে এবং শিক্ষকরা তাদের অধিকার ফিরে পাবেন।

কিন্তু এখানে প্রশ্ন হলো এই শিগগিরই সময়টা কোনদিন থেকে শুরু হবে সেটাই জানা যাচ্ছে না। সেটাই বাংলাদেশের অন্যতম আশ্চর্য বিষয় হয়ে দাড়িয়েছে।

সংলাপে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক বি.এম. আব্দুল হান্নান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা। মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট নাগরিকেরা, যারা সম্মিলিতভাবে শিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme