1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য শূন্য আসনের যে তথ্য চাইল মাউশি

  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪৫১ Time View
প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য শূন্য আসনের যে তথ্য চাইল মাউশি

২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া যাতে স্বচ্ছ, সুষ্ঠু ও নীতিমালা অনুযায়ী সম্পন্ন হয়, সে লক্ষ্যেই সারাদেশের সরকারি ও বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজগুলোর শূন্য আসনের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। রবিবার (১০ নভেম্বর) মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি প্রতিষ্ঠানের শূন্য আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটকের নির্ধারিত ওয়েব লিংক gaa.teletalk.com.bd-এর মাধ্যমে জমা দিতে হবে। তথ্য প্রদানের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি মহানগর, জেলা সদর ও উপজেলা সদরের সব বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রেও এই নির্দেশনা প্রযোজ্য।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভর্তি সংক্রান্ত তথ্য প্রদানের সময় শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত সর্বশেষ ভর্তি নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোনো শ্রেণি বা শাখায় শিক্ষার্থীর সংখ্যা ৫৫ জনের বেশি দেওয়া যাবে না। বিশেষভাবে ঢাকা মহানগরের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে সর্বাধিক তিনটি সংলগ্ন থানাক্যাচমেন্ট এলাকা’ হিসেবে নির্ধারণ করতে বলা হয়েছে, যাতে স্থানীয় শিক্ষার্থীরা অগ্রাধিকার পায়।

এছাড়া প্রতিষ্ঠান প্রধানদের তথ্য জমা দেওয়ার সময় ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও রাউটিং নম্বর সঠিকভাবে দিতে হবে; কোনো ধরনের এনালগ বা অসম্পূর্ণ নম্বর গ্রহণযোগ্য হবে না। ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করলে পরবর্তী জটিলতার দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে বলেও নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

মাউশির এই পদক্ষেপের লক্ষ্য, ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং কেন্দ্রীভূত অনলাইন ব্যবস্থার মাধ্যমে ভর্তি সংক্রান্ত অনিয়ম, অতিরিক্ত ভর্তি কিংবা ঘুষ-দুর্নীতির সুযোগ বন্ধ করা। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম হবে আরও নিয়ন্ত্রিত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme