1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Title :
এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন

এস.এস.সি-২৬ ফরম পূরণের সময় জানাল শিক্ষা বোর্ড

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩১১ Time View
এস.এস.সি-২৬ ফরম পূরণের সময় জানাল শিক্ষা বোর্ড

২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এর আগে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট পরীক্ষা) সম্পন্ন করে ফলাফল ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শিক্ষা বোর্ডের জারি করা এক অফিস আদেশে এসব নির্দেশনা প্রদান করা হয়। এতে বলা হয়, প্রতিটি বিদ্যালয়কে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচনী পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ নিশ্চিত করতে হবে। নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশে দেরি হলে কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের ফরম পূরণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সময়মতো প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম ৩১ ডিসেম্বর থেকে শুরু হয়ে নির্ধারিত সময় পর্যন্ত চলবে। ফরম পূরণের সুনির্দিষ্ট সময়সূচি, প্রয়োজনীয় ফি, ব্যাংকে টাকা জমার নিয়ম, অনলাইন ফরম পূরণের প্রক্রিয়া এবং অন্যান্য নির্দেশনা পরবর্তী বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে জানানো হবে। এসব তথ্য যথাসময়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যাতে প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষার্থীরা সহজেই তা সংগ্রহ করতে পারেন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফরম পূরণের সময় কোনো শিক্ষার্থীর তথ্যভুল, জন্মতারিখ বা বিষয়ের অসামঞ্জস্য দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশোধনের সুযোগ থাকবে না। এজন্য বিদ্যালয়গুলোকে আগেভাগেই শিক্ষার্থীদের তথ্য যাচাই-বাছাই করে প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যেন শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ সম্পন্ন করতে পারে এবং কোনো অবস্থায় বিলম্ব না ঘটে।

উল্লেখ্য, প্রতি বছর এসএসসি পরীক্ষার ফরম পূরণের মাধ্যমে মূল পরীক্ষার প্রস্তুতি শুরু হয়। শিক্ষা বোর্ডের এই নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার আনুষ্ঠানিক প্রস্তুতি আগামী ৩১ ডিসেম্বর থেকেই শুরু হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme