1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

MPO প্রতিষ্ঠান প্রধানদের মৌখিক পরীক্ষার তারিখ নিয়ে জটিলতা

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭৮৫ Time View
বেসরকারি_শিক্ষক_নিবন্ধন_ও_প্রত্যয়ন_কর্তৃপক্ষের_লোগো (1)

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ১০ মে থেকে শুরু করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও তা এখন অনিশ্চয়তায় পড়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর নতুন চেয়ারম্যানের যোগদানকে ঘিরে সৃষ্ট জটিলতার কারণে এই ভাইভা পরীক্ষার নির্ধারিত সময়সূচি পিছিয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোমবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ‘প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু ১০ মে’ শিরোনামে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের নজরে আসে। এরপর তিনি নতুন চেয়ারম্যান যোগদান করার আগে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা না করার নির্দেশনা দেন। সচিবের এ নির্দেশনার পর আপাতত এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আগামীকাল মঙ্গলবারের মধ্যে দায়িত্ব গ্রহণ করতে পারেন। তিনি যোগদান করার পরই মৌখিক পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ফলে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ১০ মে থেকে ভাইভা শুরু হওয়ার সম্ভাবনা কমে গেছে এবং পরীক্ষা শুরুর সময়সূচি কিছুটা পিছিয়ে যেতে পারে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল রাতে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ১৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৩১ শতাংশ। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করলেও বাস্তবে পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজারের কিছু বেশি প্রার্থী।

এর আগে, গত ১৮ এপ্রিল রাজধানীর নয়টি কেন্দ্রে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চারটি শিফটে নেওয়া হয়—প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফট বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, তৃতীয় শিফট দুপুর ২টা থেকে ৩টা এবং চতুর্থ শিফট বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme