1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

বিএড ডিগ্রি ছাড়া নিয়োগ পাওয়া শিক্ষকদের বিষয়ে যা জানাল মাউশি

  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৭০৩ Time View
মাউশি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিএড ডিগ্রি ছাড়াই নিয়োগপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষকদের জন্য ইতিবাচক খবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব শিক্ষকের এমপিওভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর কাছ থেকে সুস্পষ্ট মতামত চাওয়া হয়েছে। মাউশির পক্ষ থেকে মতামত পাওয়ার পর সংশ্লিষ্ট সহকারী প্রধান শিক্ষকদের এমপিওভুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে প্রয়োজনীয় মতামত জানতে গত বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউশির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়। মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর এ চিঠি প্রেরণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ)-এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ২০.১ (গ) অনুচ্ছেদের আওতায় গঠিত আপিল কমিটির সুপারিশের ভিত্তিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে একটি সুস্পষ্ট ও সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর জন্য মাউশিকে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme