1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও শিক্ষকদের বদলি নিয়ে আবারও ধোঁয়াশা ও ষড়যন্ত্রমুলক কথা বললেন শিক্ষামন্ত্রী

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৪০ Time View
শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য একটি সমন্বিত বদলি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে এবং সেই সঙ্গে একটি সফটওয়্যারও তৈরি করা হচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিশেষ করে এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ জেলায় বদলির সুযোগ পাবেন। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বদলি নীতিমালা-২০২৬ প্রণয়ন সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোচনার এক পর্যায়ে শিক্ষামন্ত্রী জানান, ভবিষ্যতে প্রধান শিক্ষক বা হেড মাস্টারদেরও বদলির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন এবং প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে বিস্তারিত চিন্তাভাবনা, সম্ভাব্যতা যাচাই এবং বিশ্লেষণ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও ব্যাখ্যা করেন, কোনো এলাকায় যদি জরুরি ভিত্তিতে একজন হেড মাস্টারের পদ শূন্য থাকে, তাহলে প্রয়োজনে সেখানে অন্য স্থান থেকে বদলি করা সম্ভব হবে। শুধু শিক্ষক নয়, কর্মচারী থেকে শুরু করে সকল সংশ্লিষ্ট ব্যক্তিকেই একটি একীভূত নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পুরো কার্যক্রম পরিচালনার জন্য একটি আধুনিক সফটওয়্যার তৈরি করা হচ্ছে।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে শিক্ষা মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় কেবল এনটিআরসিএ-এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সীমাবদ্ধ না রেখে, সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য একটি সর্বজনীন বদলি ব্যবস্থাপনা সফটওয়্যার চালুর কাজ শুরু হয়েছে। এই সফটওয়্যার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক-কে। সংশোধিত বদলি নীতিমালাটি খুব শিগগিরই প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme