1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

মাধ্যমিক শিক্ষকদের যে নতুন নির্দেশনা দিল মাউশি

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৩৪ Time View
মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির এপ্রিল-২০২৬ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের প্রয়োজনীয় সহযোগিতা ও প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছে। এ সংক্রান্ত একটি অফিসিয়াল নোটিশ আজ বৃহস্পতিবার মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নোটিশে মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষর করেন। সেখানে উল্লেখ করা হয়, দেশে ক্রীড়া উন্নয়নকে এগিয়ে নিতে সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২ মে, বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই উদ্বোধনের মাধ্যমে একযোগে সারা দেশে কর্মসূচির কার্যক্রম শুরু হবে।

উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানদের ছয়টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমত, ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইন অথবা অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের উৎসাহিত করতে হবে। দ্বিতীয়ত, নিয়মিত শ্রেণি পাঠদানের সময় নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের এ বিষয়ে অবহিত করতে হবে।

এছাড়াও, শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে কর্মসূচি সংক্রান্ত নির্দেশনা স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। বিদ্যালয়ের প্রধান ফটকে অনুমোদিত ব্যানার টানাতে হবে, যাতে বিষয়টি সবার নজরে আসে। পাশাপাশি, প্রতিষ্ঠানের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সম্পর্কে প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটেও এ কর্মসূচি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ ও প্রচার নিশ্চিত করতে হবে।

এই সকল পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme