1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে সুখবর জানাল মাউশি

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৯২ Time View
মাউশি

অবশেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের জন্য বহুল প্রতীক্ষিত বদলি সফটওয়্যার চালু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই সফটওয়্যারটি লাইভ করা হয়, যা দীর্ঘদিনের জটিলতা ও অনিশ্চয়তার অবসান ঘটানোর পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

মাউশির উপপরিচালক (মাধ্যমিক) ইউনুছ ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, সফটওয়্যারটি ইতোমধ্যে চালু হয়েছে এবং এর মাধ্যমে বদলি প্রক্রিয়া পরিচালনার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সফটওয়্যার লাইভ হওয়ার পর চলতি সপ্তাহের মধ্যেই মাঠপর্যায় থেকে শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করা হবে।

জানা যায়, এতদিন এনটিআরসিএর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য বদলির কোনো কার্যকর সুযোগ ছিল না। তারা শুধুমাত্র প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করার মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত যারা ইনডেক্সধারী শিক্ষক ছিলেন, তারা এই সুযোগ ভোগ করলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় এ ধরনের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়। ফলে নতুনভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

পরবর্তীতে এই পরিস্থিতির প্রেক্ষিতে শিক্ষকদের আন্দোলন শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেয়। এ লক্ষ্যে একটি বদলি নীতিমালা প্রণয়ন করা হয়। তবে নানা জটিলতার কারণে বাস্তবায়ন বারবার পিছিয়ে যায়। বিশেষ করে শিক্ষকদের একটি অংশের করা রিট, সফটওয়্যার প্রস্তুতে বিলম্ব, এবং নীতিমালার সংশোধনসহ একাধিক কারণে বদলি কার্যক্রম দীর্ঘদিন স্থগিত থাকে।

যদিও পরবর্তীতে সংশোধিত বদলি নীতিমালা জারি করা হয়, তবুও প্রয়োজনীয় সফটওয়্যার প্রস্তুত না থাকায় কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি এবং এ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ে। পরিস্থিতি মোকাবিলায় সফটওয়্যারের একটি ডেমো প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়, যাতে সংশ্লিষ্টদের আস্থা অর্জন করা যায়। অবশেষে সফটওয়্যারটি পুরোপুরি প্রস্তুত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় এটি চালুর সিদ্ধান্ত নেয়, যা এখন বাস্তবায়নের পথে এগোচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme