1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

আগামী এসএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০৫৮ Time View
শিক্ষামন্ত্রী

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল)। তবে ভবিষ্যতে এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার এই পরিকল্পনা কবে থেকে বাস্তবায়ন হতে পারে—এটি কি আগামী বছর থেকেই শুরু হবে, নাকি ২০২৭, ২০২৮ কিংবা ২০২৯ সাল থেকে কার্যকর করা হবে। জবাবে শিক্ষামন্ত্রী কিছুটা প্রশ্নের ভঙ্গিতেই বলেন, “কেন ২০২৮, ২০২৯, ২০২৭ বলব? জানুয়ারি মাসে সিলেবাস দিয়ে ক্লাস শুরু হয়নি?” তখন সাংবাদিকরা জানান, ক্লাস শুরু হয়েছে। এ পর্যায়ে মন্ত্রী বলেন, “হ্যাঁ, কিছুটা ব্যত্যয় ঘটেছে, সে কারণে এখন সপ্তাহে ছয় দিন করে ক্লাস নেওয়া হচ্ছে।” এরপর তিনি প্রশ্ন রাখেন, “সিলেবাস কি ডিসেম্বরে শেষ হবে না?”

এ প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, যদি ডিসেম্বরে কোর্স সম্পন্ন হয়, তাহলে শিক্ষার্থীদের জীবনের একটি বছর অযথা নষ্ট করা হবে কেন। সাংবাদিকরা তখন আবারও সরাসরি জানতে চান, তাহলে কি আগামী এসএসসি পরীক্ষাটি ডিসেম্বরে অনুষ্ঠিত হবে? জবাবে মন্ত্রী বলেন, “প্রত্যেক পরীক্ষা যে সময়ে হওয়ার কথা, সেই সময়েই হবে।”

আরেক দফা প্রশ্নোত্তরে মন্ত্রী বলেন, “জানুয়ারিতে ক্লাস শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়।” বিষয়টি আরও স্পষ্ট করার জন্য সাংবাদিকরা পুনরায় জানতে চান, তাহলে কি আগামী এসএসসি পরীক্ষা এই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে? জবাবে মন্ত্রী আবারও প্রশ্ন তোলেন, “কোর্স শেষ হবে কবে?” সাংবাদিকরা বলেন, ডিসেম্বরে। তখন মন্ত্রী বলেন, “জানুয়ারিতে কোর্স শুরু করে ডিসেম্বরে শেষ। তাহলে কোর্স শেষ করে পরীক্ষা নেওয়া হবে—এটা বোঝার জন্য আলাদা করে বলার কী আছে?”

উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme