1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিওভুক্ত শিক্ষক শূন্য পদের সংখ্যা জানাল এনটিআরসিএ

  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২০১ Time View
এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতির অংশ হিসেবে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক শূন্যপদের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৭৭ হাজারেরও বেশি শূন্য পদের তথ্য পাওয়া গেছে, যা নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনটিআরসিএ সূত্রে জানা যায়, দেশের স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ৭৭ হাজার ২২৭টি শূন্য পদের তথ্য জমা পড়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি জমা দেওয়ার প্রক্রিয়া চলমান থাকায় এই সংখ্যাটি আরও কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। যদিও শূন্য পদের তথ্য জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা গতকাল বুধবার শেষ হয়েছে।

উল্লেখ্য, এর আগে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের শূন্যপদের চাহিদা জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছিল। পূর্বঘোষিত সূচি অনুযায়ী এই তথ্য জমা দেওয়ার শেষ সময় ছিল গত রবিবার, তবে পরবর্তীতে তা বাড়িয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত সময় দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme