1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

যে কেন্দ্রগুলোতে হবে এমপিও প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা-এনটিআরসিএ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫১৮ Time View
এনটিআরসিএ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিশেষ নিয়োগ পরীক্ষা আগামী ১৮ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন রাজধানী ঢাকার ৯টি নির্ধারিত কেন্দ্রে চারটি পৃথক গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এনটিআরসিএ কার্যালয়ে একটি বিশেষ কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনটিআরসিএর সচিব (উপসচিব) এ এম এম রিজওয়ানুল হকের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট এবং সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগের জন্য এই বিশেষ পরীক্ষা আয়োজন করা হচ্ছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পরীক্ষাটি চারটি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত, ‘খ’ গ্রুপের পরীক্ষা বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত, ‘গ’ গ্রুপের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া, পরীক্ষাসংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে বা তথ্য জানার জন্য এনটিআরসিএ তিনজন কর্মকর্তার মোবাইল নম্বর প্রকাশ করেছে। সংশ্লিষ্ট প্রার্থীরা প্রয়োজন অনুযায়ী তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। নম্বরগুলো হলো— মো. মোস্তফা নুরুন্নবি শাকিল (সিস্টেম এনালিস্ট): ০১৭১৭-৯৭৬৩০৭, ড. এস এম আতিয়ার রহমান (সহকারী পরিচালক, পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-৩): ০১৭১৭৫৬০১২৫ এবং রফিকুল (সহকারী প্রোগ্রামার): ০১৭১৫-৫৯০৪০৫।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষার বিস্তারিত তথ্য এনটিআরসিএর অফিসিয়াল ওয়েবসাইট (www.ntrca.gov.bd) থেকে জানা যাবে।

পরীক্ষা আয়োজনের জন্য রাজধানীর মোট ৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্র হলো— লালমাটিয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, সরকারি বাংলা কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme