1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের এপ্রিলের বিল সাবমিটের বিষয়ে যে নির্দেশনা প্রদান করা হলো

  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৪৭ Time View
কারিগরি

এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের এপ্রিল ২০২৬ মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানোর জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৬ এপ্রিল বিকেল ৩টার মধ্যে চলতি মাসের এমপিও বিল ইএফটি সিস্টেমে সাবমিট করতে হবে।

বুধবার প্রকাশিত কারিগরি শিক্ষা অধিদপ্তর-এর এক নোটিশে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতা অনলাইনের মাধ্যমে ইএফটির মাধ্যমে প্রেরণের লক্ষ্যে এমপিও বিল সাবমিশন অপশন চালু করা হয়েছে। এ জন্য প্রতিষ্ঠান প্রধানদের টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (টিইএমআইএস) সফটওয়্যারে লগইন করে পূর্বের নিয়ম অনুসারে ‘মান্থলি স্যালারি সাবমিশন’ অপশনে গিয়ে এপ্রিল ২০২৬ মাসের বিল সাবমিট করতে হবে।

এছাড়া, প্রতিষ্ঠানের এমপিও তালিকাভুক্ত কোনো শিক্ষক বা কর্মচারীর অবস্থার পরিবর্তন হলে—যেমন মৃত্যু, পদত্যাগ বা অবসর—সেসব তথ্য টিইএমআইএস সফটওয়্যারের ‘নন-গভর্নমেন্ট এমপ্লয়ি ইএফটি এমপ্লয়ি স্ট্যাটাস চেঞ্জ (আইবাস ডাবল প্লাস ভ্যালিড)’ অপশনে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। অন্যদিকে, কোনো শিক্ষক বা কর্মচারী সাময়িক বরখাস্ত থাকলে, অনুমোদনহীনভাবে অনুপস্থিত থাকলে কিংবা অন্য কোনো কারণে বিধি অনুযায়ী তার আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলে, সেটিও বিল সাবমিট করার সময় উল্লেখ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময় অর্থাৎ ১৬ এপ্রিল বিকেল ৩টার মধ্যে এপ্রিল ২০২৬ মাসের এমপিও বিল অবশ্যই ইএফটি সিস্টেমে সাবমিট করতে হবে। যদি কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই মাসের বেতন ইএফটি এবং ম্যানুয়াল এমপিও শিট—উভয় পদ্ধতিতে প্রেরিত হয়, তাহলে ম্যানুয়াল এমপিও শিটের মাধ্যমে বিল উত্তোলন না করার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

সবশেষে সতর্ক করে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক জমা দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। যদি ভুল তথ্য প্রদানের কারণে এমপিও’র অর্থ প্রেরণে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয়, তবে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme