1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

মাধ্যমিকের শিক্ষার্থীদের বৃত্তির টাকা পাওয়ার জন্য যে তথ্য সফটওয়্যারে ইনপুট দিতে হবে

  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৪১ Time View
মাউশি

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তির অর্থ সঠিকভাবে প্রাপ্তি নিশ্চিত করতে তথ্য এন্ট্রি ও সংশোধন সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রবিবার (১২ এপ্রিল) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে যে, ২০২৫-২০২৬ অর্থবছরের দ্বিতীয় ধাপে রাজস্ব খাতভুক্ত বৃত্তি ও উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের যাবতীয় তথ্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকেই MIS Software-এ যথাযথভাবে এন্ট্রি করতে হবে এবং পূর্বে এন্ট্রি করা তথ্যের কোনো ভুল থাকলে তা সংশোধন করতে হবে।

এতে আরও বলা হয়, উক্ত অর্থবছরের দ্বিতীয় ধাপে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য মেধা ও সাধারণ বৃত্তি ছাড়াও বিভিন্ন ধরনের উপবৃত্তি প্রদান করা হবে। এসব উপবৃত্তির মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতীয়, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, অটিস্টিক এবং পেশামূলক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি লাভ করে বর্তমানে সাধারণ শিক্ষায় নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই সুবিধার আওতায় আসবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বৃত্তির অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) পদ্ধতির মাধ্যমে সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে।

এ কারণে বৃত্তি সংক্রান্ত সব তথ্য যথাযথভাবে প্রস্তুত করে, নোটিশের সঙ্গে সংযুক্ত নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে MIS Software-এ সঠিকভাবে তথ্য এন্ট্রি এবং প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করতে বলা হয়েছে। এ কাজটি আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, এই কার্যক্রমের জন্য আবেদন প্রক্রিয়া ৯ এপ্রিল ২০২৬ তারিখ থেকে শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme