1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও শিক্ষক শূন্যপদের সংখ্যা কত জানাল এনটিআরসিএ

  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২১৯ Time View
এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে বর্তমানে শিক্ষক শূন্যপদের চাহিদা সংগ্রহ প্রক্রিয়া চলমান রয়েছে। এ পর্যন্ত মোট ৫৭ হাজার ৪০টি শূন্যপদের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বিকেল ৩টা পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

এদিকে এমপিওভুক্ত শিক্ষক শূন্যপদের চাহিদা জমা দেওয়ার সময়সীমা আরও তিনদিন বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত প্রতিষ্ঠানগুলো তাদের শূন্যপদের চাহিদা দিতে পারবে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এই কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল রোববার (১২ এপ্রিল)। উল্লেখ্য, গত ৩১ মার্চ থেকে অনলাইনে শিক্ষক শূন্যপদের চাহিদা জমা দেওয়ার এই কার্যক্রম শুরু হয়েছিল।

এর আগে শিক্ষক শূন্যপদের চাহিদা আহ্বান করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবম এনটিআরসিএ শিক্ষক নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—যেমন স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান—থেকে এমপিওভুক্ত শূন্যপদের (ই-রিকুইজিশন) তথ্য সংগ্রহ করা হচ্ছে। ৩১ মার্চ পর্যন্ত যেসব পদ শূন্য রয়েছে, সেসব পদের জন্যই চাহিদা পাঠানো যাবে।

নির্দেশনা অনুযায়ী, ৩১ মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে অনলাইনে চাহিদা জমা দেওয়ার কথা ছিল, যা পরে বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। অনলাইনে চাহিদা পাঠানোর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারিত ২০০ টাকা ফি জমা দিতে হবে। এনটিআরসিএতে নিবন্ধিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনলাইনে চাহিদা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পূর্বে প্রকাশিত কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় দেওয়া চাহিদা এই ক্ষেত্রে বহাল থাকবে না। এছাড়া অফলাইনে, হার্ডকপি বা ই-মেইলের মাধ্যমে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

এনটিআরসিএ আইন, ২০০৫ এবং সংশ্লিষ্ট পরিপত্র অনুযায়ী এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রিকুইজিশন দাখিল করা বাধ্যতামূলক। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনকি প্রতিষ্ঠানের এমপিও সুবিধা বাতিলসহ আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

প্রতিষ্ঠানপ্রধানদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইট (http://ngi.teletalk.com.bd) অথবা এনটিআরসিএ’র অফিসিয়াল ওয়েবসাইট (www.ntrca.gov.bd)-এর ই-রিকুইজিশন সেবা বক্সে প্রবেশ করে ই-রিকুইজিশন লগইন অপশনের মাধ্যমে প্ল্যাটফর্মে ঢুকতে হবে। এরপর অনলাইন ফরম পূরণ করে শুধুমাত্র এমপিওভুক্ত শূন্যপদের চাহিদা জমা দিতে হবে। ফরম পূরণের সময় এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রদর্শিত ই-রিকুইজিশন সংক্রান্ত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করা আবশ্যক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme