1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

আগামী এমপিও প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার সময় জানাল এনটিআরসিএ

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৮৪৮ Time View
এনটিআরসিএ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগে পদের সংখ্যা আবারও কমানো হয়েছে। এটি দ্বিতীয়বারের মতো পদের সংখ্যা হ্রাসের ঘটনা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ তথ্য জানায়। এ সময় সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়ার প্রথম সংশোধনের পর মোট পদসংখ্যা ছিল ১২ হাজার ৯৫১টি। তবে সর্বশেষ সংশোধনে তা কমিয়ে ১১ হাজার ১৫১টি নির্ধারণ করা হয়েছে। এনটিআরসিএ চেয়ারম্যান জানান, আগামী ৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আরেকটি কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

লিখিত বক্তব্যে মো. আমিনুল ইসলাম বলেন, এনটিআরসিএ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শিক্ষক নিবন্ধন, প্রত্যয়ন এবং নিয়োগ সুপারিশ প্রদানের দায়িত্ব পালন করছে। এখন পর্যন্ত সংস্থাটি ১৮টি পর্যায়ে নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম সম্পন্ন করেছে এবং ৭টি নিয়োগ সুপারিশ প্রক্রিয়া পরিচালনা করেছে। তিনি আরও উল্লেখ করেন, ২০১৫ সালের আগে এনটিআরসিএর দায়িত্ব কেবল নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে সংস্থাটিকে নিয়োগ সুপারিশ প্রদানের দায়িত্বও প্রদান করা হয়।

তিনি জানান, এনটিআরসিএ সম্পূর্ণ অটোমেশন পদ্ধতির মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) প্রবেশ পর্যায়ের শূন্যপদ পূরণের লক্ষ্যে ৭টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ পর্যন্ত মোট ১ লাখ ৮৯ হাজার ২৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছে।

এছাড়া, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে মোট ১১ হাজার ১৫১টি শূন্যপদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জন্য ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের জন্য ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জন্য ৩ হাজার ১৩১টি পদ নির্ধারণ করা হয়েছে। এসব পদ পূরণের লক্ষ্যে গত ২৫ মার্চ ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ শীর্ষক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এনটিআরসিএ চেয়ারম্যান আরও জানান, উক্ত বিজ্ঞপ্তির বিপরীতে মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। এর মধ্যে পুরুষ প্রার্থী রয়েছেন ৪৭ হাজার ৩৫১ জন এবং নারী প্রার্থী ৫ হাজার ৭১৮ জন। পরীক্ষা গ্রহণের পরবর্তী কার্যক্রম বর্তমানে সক্রিয়ভাবে চলমান রয়েছে।

তিনি আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শূন্যপদ পূরণের উদ্দেশ্যে ২৯ মার্চ ৯ম এনটিআরসিএ শিক্ষক নিয়োগের জন্য e-Requisition (শূন্যপদ সংগ্রহ) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে e-Requisition প্রাপ্তির পর শূন্যপদ পূরণের জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme