1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

স্কুল ও কলেজে অনলাইন ক্লাশ শুরু হবে যেদিন জানাল শিক্ষা মন্ত্রণালয়

  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২৩৮ Time View
Education-Ministry (1)

বৈশ্বিক জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থাজনিত পরিস্থিতি বিবেচনায় দেশের মহানগর এলাকার স্কুল-কলেজে অনলাইন ক্লাস চালুর সম্ভাবনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অংশীজনদের মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতামত সংগ্রহের জন্য আগামী বুধবার (৮ এপ্রিল) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা, পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান নাকি অনলাইন মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে—এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একটি সেমিনার আয়োজন করা হয়েছে।

চিঠির তথ্য অনুযায়ী, আগামী ৮ এপ্রিল বুধবার দুপুর দেড়টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে এই সেমিনার শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব। সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার উপায় নিয়ে অংশীজনদের মতামত গ্রহণ করা হবে।

এতে আরও জানানো হয়, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকবেন। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সচিবরাও সভায় অংশ নেবেন।

সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme