আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ে প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষকদের কাছ থেকে তথ্য আহ্বান করা হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আগামী ৮ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট গুগল ফর্মে তথ্য জমা দিতে হবে।
সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের কারিগরি সহযোগিতায় শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে মাস্টার ট্রেইনার পুল গঠনের লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হচ্ছে।
এই প্রশিক্ষণ কার্যক্রমে মোট ৪টি ব্যাচে ১০০ জন কলেজ ও বিদ্যালয় পর্যায়ের শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল।
এ অবস্থায় মাউশির আওতাধীন সব কলেজ ও বিদ্যালয়ের শিক্ষকদের নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আগামী ৮ এপ্রিলের মধ্যে নির্দিষ্ট লিংক (https://forms.gle/8kTzAgDeB46d37N19) এর মাধ্যমে গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে। https://forms.gle/8kTzAgDeB46d37Nf9
যেসব শিক্ষক আবেদন করতে পারবেন, তাদের জন্য কয়েকটি যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—কমপক্ষে ২১ দিনের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করা, ডিজিটাল কনটেন্ট বিষয়ে অন্তত ১৫ দিনের প্রশিক্ষণ থাকা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে পূর্ব প্রশিক্ষণ থাকা, এবং আইসিটি বিষয়ে ন্যূনতম ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা।

Want to application
Want to apply