1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার পূণাঙ্গ সময়সুচী দেখুন

  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৮২৪ Time View
এনটিআরসিএ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার এবং সহকারী সুপারসহ মোট ১২ হাজার ৯৫১টি পদে নিয়োগ পরীক্ষা আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পরীক্ষা চারটি পৃথক ধাপে সম্পন্ন করা হবে বলে জানা গেছে। প্রথম ধাপের পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে।

সোমবার (৬ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর একটি সূত্র জানায়, প্রথম ধাপের পরীক্ষা শেষ হওয়ার পর প্রায় এক থেকে দেড় ঘণ্টার বিরতি থাকবে। এরপর দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু হবে বেলা ১১টা বা ১১টা ৩০ মিনিটে। দ্বিতীয় ধাপ শেষ হলে তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হবে দুপুর ২টা থেকে। সবশেষে চতুর্থ ধাপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে। প্রতিটি ধাপের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টা করে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ১৮ এপ্রিল প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই প্রার্থীর একাধিক আবেদন থাকার কারণে পরীক্ষাটি চারটি ধাপে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত তথ্য আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এদিকে, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের জন্য ইতোমধ্যে ৫৩ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছেন। এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম নিশ্চিত করে জানান, মোট আবেদনকারীর সংখ্যা ৫৩ হাজার ৬৯ জন। তবে অনেক প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করায় প্রকৃত আবেদনকারীর সংখ্যা তুলনামূলকভাবে কম।

এর আগে গত ২৫ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব পদে মোট ১২ হাজার ৯৫১ জন নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। পূর্বের বিজ্ঞপ্তি বাতিল করে নতুনভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে শূন্য পদের সংখ্যা আগের তুলনায় ৬৪৮টি কমানো হয়েছে।

নতুন সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১০০ নম্বরের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে এমসিকিউ অংশে ৮০ নম্বর, শিক্ষাগত সনদে ১২ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ৮ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পাশাপাশি এমসিকিউ এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর অর্জন করা বাধ্যতামূলক।

শূন্য পদের বিস্তারিত হিসাব অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে মোট ৯ হাজার ৭০৮টি পদ রয়েছে, যার মধ্যে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক অন্তর্ভুক্ত। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ৩ হাজার ১৩১টি পদ রয়েছে, যেখানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদ অন্তর্ভুক্ত। এছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে রয়েছে ১১২টি পদ, যেখানে অধ্যক্ষ ও সুপার পদে নিয়োগ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme