1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

মন্ত্রীসভার বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বিষয়ে যে সিদ্ধান্ত গৃহীত হলো

  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২০৮৩ Time View
মন্ত্রীপরিষদ বিভাগা

রোববার থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ করে অনলাইন ক্লাস, শ্রেণি কার্যক্রমের ধরন এবং অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে আলাদা করে নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি। তিনি বলেন, মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকট এবং এর প্রভাব মোকাবিলায় করণীয় নির্ধারণ। এ পরিস্থিতি সামাল দিতে সরকার বিভিন্ন খাতে সমন্বিত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হবে। একইভাবে ব্যাংকিং কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু থাকবে। শিক্ষাখাতে রোববার থেকে শিক্ষা মন্ত্রণালয় আলাদা আলাদা নির্দেশনা দিয়ে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে।

এর আগে রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠকে নির্ধারিত আলোচ্যসূচির বাইরে বৈশ্বিক জ্বালানি সংকট এবং এর সম্ভাব্য প্রভাব নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

গত মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের জানিয়েছিলেন, জ্বালানি সংকটের প্রেক্ষিতে দেশের সব মহানগরের স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই ক্লাস চালানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমেই আসবে বলে তিনি তখন উল্লেখ করেন।

সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় আজকের মন্ত্রিসভা বৈঠকে মহানগর পর্যায়ে শিক্ষা কার্যক্রম অনলাইন ও অফলাইনের সমন্বয়ে পরিচালনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়সূচি নিয়েও নতুন করে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme