1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও শিক্ষকদের বদলি নিয়ে বড় সিদ্ধান্ত আসছে জানাল মাউশি

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৬৪ Time View
মাউশি

বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে। এ লক্ষ্যে শিক্ষক, প্রিন্সিপালসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সকল স্তরের কর্মচারীদের বদলি একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে আজ বুধবার বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এ সভার আয়োজন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রী পূর্বেই নির্দেশনা দিয়েছিলেন যে, প্রিন্সিপাল থেকে শুরু করে সাধারণ কর্মচারী পর্যন্ত সকল পর্যায়ের জনবলের বদলি একই প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে কীভাবে বিদ্যমান সফটওয়্যারকে উন্নত ও সম্প্রসারিত করা যায়, তা নিয়েই আজকের সংশোধনী সভায় বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে, বর্তমান সফটওয়্যার কাঠামোয় কী ধরনের পরিবর্তন আনলে সব স্তরের কর্মচারীদের অন্তর্ভুক্ত করা সম্ভব হবে, সে বিষয়টি গুরুত্ব পাবে।

কর্মকর্তারা জানিয়েছেন, আজকের সভায় যদি সংশোধনী বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে পরবর্তী ধাপে সফটওয়্যারটি টেলিটকের মাধ্যমে লাইভ বা কার্যকর করা সম্ভব হবে। উল্লেখ্য, আগে এই সফটওয়্যারটি শুধুমাত্র শিক্ষকদের বদলি কার্যক্রমের জন্য ব্যবহারের পরিকল্পনা করা হয়েছিল। তবে এখন সেটিকে আরও বিস্তৃত করে সকল স্তরের জনবলের জন্য প্রযোজ্য করা হচ্ছে। ফলে আজকের সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে, গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে এই বদলি সফটওয়্যারের একটি ডেমো প্রদর্শন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছিল। আরও আগে, ১৯ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে, শিক্ষকদের বদলি একটি স্বয়ংক্রিয় (অটোমেটিক) অ্যাপভিত্তিক পদ্ধতিতে সম্পন্ন করা হবে, যেখানে কোনো ধরনের দুর্নীতির সুযোগ থাকবে না।

পরবর্তীতে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বদলি প্রক্রিয়ায় একটি কম্পিউটারাইজড সিস্টেম চালু করা হবে, যেখানে নির্দিষ্ট কিছু সংরক্ষণ নীতিও যুক্ত থাকবে। বিশেষ করে, কীভাবে কোনো এলাকায় অধিকাংশ শিক্ষক স্থানীয় রাখা যায় এবং কিছু অংশ বাইরের এলাকা থেকে আনা যায়—সে বিষয়টি বিবেচনায় রেখে সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে একই সফটওয়্যারের আওতায় প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে সাধারণ কর্মচারীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট নীতিমালায় প্রয়োজনীয় সংশোধনের কাজও চলমান রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য সমন্বয় করার জন্য একটি সমন্বিত বদলি সফটওয়্যার তৈরি করা হয়েছে। তবে এটি চালুর আগে মাঠ পর্যায় থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে সেগুলো সিস্টেমে সংযোজন করা হবে।

বর্তমানে শিক্ষকদের নিজস্ব আবেদনের ভিত্তিতেই বদলি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। কিন্তু নীতিমালায় পরিবর্তন আনা হলে ভবিষ্যতে সরকার প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় সরাসরি শিক্ষকদের বদলি করতে পারবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার একই সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে সাধারণ কর্মচারী পর্যন্ত সকলের বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme