1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে পূর্বের আবেদনকারীদের টাকা ফেরতের নির্দেশ

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৭৮ Time View
এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরিচালিত প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি সংশোধনের ফলে পূর্বে আবেদন করা ৮৬ হাজার ৪৪৫ জন প্রার্থী তাদের জমা দেওয়া আবেদন ফি ফেরত পাচ্ছেন। তবে এ ক্ষেত্রে নির্ধারিত প্রশাসনিক খরচ কেটে রেখে অবশিষ্ট অর্থ প্রার্থীদের ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সংক্রান্ত একটি প্রশাসনিক আদেশ বুধবার (২৫ মার্চ) অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে পূর্বের বিজ্ঞপ্তির আওতায় যারা আবেদন করেছিলেন, তাদের জন্য অর্থ ফেরত ও পুনরায় আবেদন গ্রহণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার পথ উন্মুক্ত হলো।

এর আগে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য মোট ১৩ হাজার ৫৫৯টি শূন্যপদের বিপরীতে ৮৬ হাজার ৪৪৫ জন প্রার্থী আবেদন করেছিলেন। কিন্তু পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় এমপিও নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত যুক্ত করে একটি নতুন পরিপত্র জারি করে। এই নতুন শর্তের কারণে আগের বিজ্ঞপ্তির অনেক দিক অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়ে।

ফলে বাধ্য হয়ে আগের নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল করা হয় এবং একই দিনে (২৫ মার্চ) সংশোধিত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নতুন বিজ্ঞপ্তির আলোকে আবারও আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রশাসনিক অনুমোদনের চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সংশোধিত জনবল কাঠামো ও নতুন এমপিও নীতিমালার ভিত্তিতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট এবং সহকারী সুপারিনটেনডেন্ট) পদে নিয়োগ সুপারিশ কার্যক্রম পরিচালিত হবে।

এ প্রেক্ষাপটে পূর্বে আবেদন করা প্রার্থীদের আবেদন বাতিল হিসেবে গণ্য করা হবে এবং তাদের কাছ থেকে নেওয়া আবেদন ফি প্রশাসনিক খরচ বাদ দিয়ে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীদের পুনরায় আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme