1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

Mpo প্রতিষ্ঠান প্রধানের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৬৮৪ Time View
এনটিআরসিএ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি অল্প সময়ের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। আজ বিকেল ৫টার মধ্যেই বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বুধবার (২৫ মার্চ) এ তথ্য জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৮ মার্চ থেকে আবেদনগ্রহণ শুরু হবে। যা চলবে ৪ এপ্রিল পর্যন্ত।

বুধবার (২৫ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, ‘এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তরভিত্তিক শূন্য পদে পুনরায় অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৫ মার্চ, ২০২৬ তারিখের ৮৩ সংখ্যক স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক এনটিআরসিএ এর ২৯ জানুয়ারি, ২০২৬ তারিখের ১২৫ সংখ্যক স্মারকে জারিকৃত ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তিটি এতদ্বারা বাতিল করা হলো। ইতোমধ্যে আবেদনকৃত প্রার্থীদের আবেদন ফি অনলাইন ব্যাংকিং চার্জ এবং টেলিটক বাংলাদেশ লিঃ এর চ্যানেল ফি কর্তন পূর্বক অনলাইন ব্যাংকিং (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে ফেরত দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

এনটিআরসিএ জানিয়েছে, আগামী ২৮ মার্চ থেকে আবেদনগ্রহণ শুরু হবে। আবেদন শেষ ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে। পরীক্ষার ফি ৩৫০/- (তিন শত পঞ্চাশ) টাকা। ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেয়া যাবে। এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষার সময় এক ঘন্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme