1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৯৮ Time View
এমপিও শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনার জন্য তৈরি করা সফটওয়্যার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সফটওয়্যারটির ডেমো উপস্থাপনের পর মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এটিকে কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পরপরই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ শুরু করা হবে। সেই তথ্যের ভিত্তিতেই পর্যায়ক্রমে শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রম চালু করা হবে।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের ডেমো প্রদর্শন উপলক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সফটওয়্যারটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের ডেমো উপস্থাপনার পর উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ঈদের ছুটি শেষ হওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মাঠপর্যায়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শুরু করবে। এরপর ধাপে ধাপে শিক্ষক ও কর্মচারীদের বদলি কার্যক্রম শুরু করা হবে।

ওই কর্মকর্তা আরও জানান, সভায় শিক্ষামন্ত্রী নির্দেশনা দিয়েছেন যেন কেবল শিক্ষক নয়, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান শিক্ষক এবং এমপিওভুক্ত কর্মচারীদেরও বদলির আওতায় আনা হয়। এ জন্য বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের মডিউলে প্রয়োজনীয় সংশোধন যুক্ত করতে টেলিটককে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের পর সফটওয়্যারটিতে এই পরিবর্তনগুলো যুক্ত করে হালনাগাদ করা হবে এবং এরপর পূর্ণাঙ্গভাবে বদলি কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme