1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও শিক্ষকদের বদলি নিয়ে বড় ধরনের সুখবর জানাল মাউশি

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৮ Time View
এমপিও শিক্ষকদের বদলি নিয়ে বড় ধরনের সুখবর জানাল মাউশি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি নিয়ে বড় ধরনের সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (যেমাউশি)। আগের তৈরিকৃত সফটওয়্যার দিয়েই বদলি কার্যক্রম শুরু করবে সংস্থাটি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) মাউশির একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলির প্রথম নীতিমালা তৈরির পর একটি ভেন্ডর প্রতিষ্ঠানের মাধ্যমে যে সফটওয়্যার তৈরি করা হয়েছিল ওই সফটওয়্যারের মাধ্যমেই বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। টেলিটক ওই প্রতিষ্ঠানের সফটওয়্যারটি ব্যবহারের আনুষ্ঠানিকতা শেষের কার্যক্রম চলছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘বদলি সফটওয়্যার নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছি না। আগের রেডি করা সফটওয়্যারের মাধ্যমেই বদলির কার্যক্রম পরিচালনা করা হবে। এখন কেবল সফটওয়্যারের ডেমো দেখানোর কার্যক্রম বাকি রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে বদলি সফটওয়্যারের ডেমো দেখাতে আমাদের বলা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে টেলিটকের সঙ্গে কথা বলছি। সফটওয়্যারে ডেমো দেখার পর বদলির পরবর্তী কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।’

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। বদলির জন্য সংশোধিত নীতিমালা জারি হলেও এ কার্যক্রম  কবে থেকে শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme