1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

পে স্কেল বাস্তবায়নের বিষয়ে যা জানাল অর্থ উপদেষ্টা

  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ Time View
পে স্কেল বাস্তবায়নের বিষয়ে যা জানাল অর্থ উপদেষ্টা

সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ সংবলিত জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনকে ‘অত্যন্ত ভালো’ বলে অভিহিত করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, এই সুপারিশগুলো পর্যালোচনার জন্য সরকার একটি কমিটি গঠন করবে এবং এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে যাওয়া হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

জাতীয় বেতন কমিশন সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন দ্বিগুণের বেশি বৃদ্ধির সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এই সুপারিশ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘কমিশনের সুপারিশগুলো অত্যন্ত ভালো। এগুলো পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকার একটি কমিটি গঠন করে দিয়ে যাবে। একই সঙ্গে বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও রাখা হবে।’

পরবর্তী নির্বাচিত সরকার এই সুপারিশ বাস্তবায়ন করবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা টাকা-পয়সা দিয়ে যাব এবং প্রয়োজনীয় সুপারিশ করে যাব। আশা করি, এটি সফলভাবে বাস্তবায়িত হবে।’

বর্তমান সরকার কেন এখনই বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী গেজেট জারি করছে না, এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা গেজেট তৈরির জটিলতা ব্যাখ্যা করেন।

তিনি বলেন, গেজেট করা কি সোজা? গেজেট করতে হলে স্পষ্টভাবে উল্লেখ করতে হয় কোন খাতে কত টাকা দেওয়া হবে। আমরা বর্তমানে এই সুপারিশগুলো যাচাই-বাছাই ও বাস্তবায়নের পথ সুগম করতে একটি কমিটি গঠন করে দিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme