1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

পে স্কেলের বাস্তবায়ন নিয়ে দুসংবাদ

  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ Time View
পে স্কেলের বাস্তবায়ন নিয়ে দুসংবাদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে-কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না- এমনটি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে-কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে। পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার।’

তিনি আরও বলেন, ‘নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারবে। প্রস্তাবিত পে-স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না।’ তার বক্তব্য, ‘জিনিসপত্রের দামে পে কমিশন রিপোর্টের প্রভাব পড়ার সুযোগ নেই। কেননা সরকার তো এটা বাস্তবায়ন করছে না।’

গণভোট নিয়ে ফাওজুল কবির বলেন, ‘হ্যাঁ ভোটের জন্য সরকার নিজস্ব বাজেটের মধ্যে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।’

এর আগে পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, নতুন কাঠামো আংশিক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে ১ জানুয়ারি ২০২৬ থেকে। তবে পূর্ণাঙ্গ কাঠামো কার্যকর হতে পারে আগামী ১ জুলাই ২০২৬ থেকে। তিনি আরও জানান, কমিশনের সুপারিশ পর্যালোচনায় আরও কয়েকটি কমিটি কাজ করবে, যা শেষ হতে ৩-৪ মাস সময় লাগতে পারে। তবে অন্তর্বর্তী সরকার এই প্রতিবেদন জমা দেওয়াকেই বড় অর্জন হিসেবে দেখছে।

তথ্যমতে, এবারের প্রস্তাবিত নতুন বেতন স্কেলে ১:৮ অনুপাত সর্বনিম্ন বেতন হবে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা। সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে এমনটাই সুপারিশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme