1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

নতুন পে স্কেলে বাড়িভাড়ার বিষয়ে যা জানা গেল

  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৪ Time View
নতুন পে স্কেলে বাড়িভাড়ার বিষয়ে যা জানা গেল

নবম জাতীয় পে-স্কেলে সব গ্রেডের কর্মকর্তাদের বাসা ভাড়া বাড়ছে না। কয়েকটি গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়বে। অন্য গ্রেডের কর্মকর্তাদের বাড়ি ভাড়া কমবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, পে-স্কেলের সুপারিশ অনুযায়ী ২০ থেকে ৯ম গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। তবে ৮ম থেকে ১ম গ্রেডের কর্মকর্তাদের বাড়ি ভাড়া কমবে। উপরের গ্রেডের কর্মকর্তাদের বেতন অনেক বৃদ্ধি পাওয়ায় বাড়ি ভাড়ার বিষয়টি কমানোর সুপারিশ করা হচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পে কমিশনের এক সদস্য বলেন, পে-স্কেলে নিচের গ্রেডের কর্মচারীদের সুযোগ-সুবিধা বেশি রাখার সুপারিশ করা হচ্ছে। কেননা তাদের বেতন অনেক কম। এজন্য অন্যান্য ভাতা দিয়ে এটি কিছুটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

এদিকে নবম জাতীয় পে-স্কেল নিয়ে শেষ সভা করতে যাচ্ছে পে কমিশন। আগামীকাল বেলা ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। 

পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বেলা ১২টায় পূর্ণ কমিশনের সভা শুরু হবে। সভায় পে-স্কেলের যাবতীয় বিষয় চূড়ান্ত বিকেলে সেটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেল ৫টায় দেখা করার সময় নির্ধারণ হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পে কমিশনের এক সদস্য বলেন, ‘নবম পে-স্কেলের সবকিছুই মোটামুটি চূড়ান্ত। বিষয়গুলো আরেকবার রিভাইজ করা হবে। কমিশনের সভায় খসড়া সুপারিশ পর্যালোচনা শেষে তা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।’

সুপারিশ প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই সদস্য আরও বলেন, ‘কমিশনের সুপারিশের কপি কোনো সদস্যের কাছেই থাকবে না। এটি কেবল প্রধান উপদেষ্টার কাছে থাকবে। পরবর্তীতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সময় আরও কয়েক কপি প্রিন্ট করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme