1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও প্রতিষ্ঠান প্রধান নিয়োগের নম্বর বিন্যাস পূর্নবিন্যাস

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৪০ Time View
এমপিও প্রতিষ্ঠান প্রধান নিয়োগের নম্বর বিন্যাস পূর্নবিন্যাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ কর্মশালা শেষ হয়েছে। কর্মশালায় এমসিকিউ পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। একই সাথে মৌখিক পরীক্ষা ও সনদের নম্বর কমানো হচ্ছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত কর্মশালায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।

সভার একটি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধান সংক্রান্ত বিধিমালার খসড়ায় এমসিকিউ অংশে ৬০ নম্বর রাখার প্রস্তাব করা হয়েছিল। তবে এটি বাড়িয়ে ৮০ করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে ভাইভা এবং সনদের জন্য প্রস্তাবিত ৪০ নম্বর কমিয়ে ২০ করা হবে। এই ভাবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের নম্বর পূর্নবিন্যাস করা হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর নির্ধারণ করা হয়েছে। আর মৌখিক পরীক্ষার জন্য ৮ নম্বর রাখার সিদ্ধান্ত হয়েছে। এমসিকিউ অংশে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে কর্মশালায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, অধিক যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য এমসিকিউয়ের নম্বর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদে আবেদনের যোগ্যতা নির্ধারিত হবে এমপিও নীতিমালা অনুযায়ী। বিষয়গুলো শিগগিরই চূড়ান্ত করে পরিপত্র জারি করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme