1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

MPO শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন সাবমিটের বিষয়ে যা জানাল মাউশি

  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩৭ Time View
MPO শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন সাবমিটের বিষয়ে যা জানাল মাউশি

পৃথিবীর সবকিছুই সংশোধিত হতে পারে, সবকিছুর পরিবর্তন হতে পারে কিন্তু পারে না কেবল এদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধিনস্থ অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বা মাউশি এবং পরিবর্তন হয়না এদেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্য। বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রা যেন কোনদিনই স্বাভাবিক ধারায় চলতে পারে না। যেন অদৃশ্য কোনো শক্তি সবসময়ই তাদের পথরোধ করে দাঁড়িয়ে থাকে। এমপিওভুক্তদের যেকোনো কাজ সেই অদৃশ্য শক্তির প্রভাবে বারবার বাধাগ্রস্ত হয়, আর এই সমস্যার যেন কোনো স্থায়ী সমাধান নেই।

যখনই বিষয়টি নিয়ে আলোচনা হয়, সংবাদমাধ্যমে লেখালেখি হয় কিংবা প্রতিবেদন প্রচারিত হয়—তখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাসের বন্যা বইয়ে দেয়। কখনো শোনা যায়, “আগামীতে আর এ ধরনের গাফিলতি হবে না।” আবার কখনো বলা হয়, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি; কাজের চাপ বেশি বলে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে।” তাদের বক্তব্যে আরও থাকে—“আগামীতে এমন সমস্যা থাকবে না”, কিংবা “দুই থেকে তিন মাসের মধ্যেই সব জটিলতা দূর করে দেওয়া হবে। তখন আপনারা প্রতিমাসে নির্দিষ্ট তারিখে আপনাদের প্রাপ্য কাজ বা সেবা নিয়মিতভাবে পেয়ে যাবেন।”

আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলছি এখন আসি সেই বিষয়ে। আমাদের তথা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটিতে প্রতি মাসের বিল সাবমিট হওয়ার কথা ছিল মাসের ২৩ তারিখের মধ্যে কিন্তু ২১ তারিখ হয়ে গেলেও এখন অবধি মাউশির ইএমআইএস সেল ইএফটির বিল সাবমিট অপশনে ডিসেম্বর ২০২৫ মাস দৃশ্যমান করেনি। তাহলে বিষয়টি একটু ভাবেন আমি কেন বলেছে যে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কোন কাজ সঠিক ধারায় প্রবাহিত হয় না। সকল কিছু পরিবর্তন হলেও এমপিওভক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্যাকাশে কোন পরিবর্তনের ধারা উদিত হয় না। গত মাসে কারণ হিসাবে তারা অথ্যাৎ মাউশির কর্মকর্তাগণ বলেছেল যে, এ মাসে কিছু বিষয় জড়িত আছে সে বিষয়গুলো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধি পাবে। সেই কারণে হিসাব নিকাশের জটিলতা কিছু রয়েছে বিধায় দেরি হচ্ছে। কিন্তু এ মাসে তো সেগুলো মিমাংসিত ইস্যু এ মাসে তো আর সেগুলোর কারণে দেরি হওয়ার কোন সুযোগ নাই।

আমি নিজে ২১/১২/২৫ ইএমআইএস সেলের প্রোগ্রামার মোঃ জহির উদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি জানান ডিসেম্বর ২০২৫ মাসের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বিল আগামীকাল হতে ইএফটির ড্যাশবোর্ডে সাবমিট করা যেতে পারে। আমি ব্যাক্তিগত ভাবে আজ দুপুরে তার সাথে যোগাযোগ করলে তিনি এ তথ্য জানান। এখন দেখা যাক তার কথা মতো আগামীকাল হতে ডিসেম্বর ২০২৫ মাসের বিল সাবমিট করা যায় কিনা।

সময় মতো যদি বেতন বিল সাবমিট করা না যায় তাহলে সময়মতো তা শিক্ষক কর্মচারীদের ব্যাংক হিসাবে পোষ্টিং হওয়া কোন মতেই সম্ভব নয়। কারণ বেতন বিল সাবমিট করার পরও আরও অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন পাওয়ার জন্য। তাই সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ তাদের ডিসেম্বব ২০২৫ ইং মাসের বিল সাবমিট করার জন্য আগামীকাল হতে প্রস্তুতি গ্রহণ করুন। সাধারণত বিল সাবমিট করতে ২ থেকে ৩ দিন সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে এবং এভাবে যদি সকল কাজ চলতে থাকে তাহলে হয়ত এ মাসের বেতন বিল আগামী মাসের পূর্বেই শিক্ষক কর্মচারীগণ পেতে পারে।

গত নভেম্ববর মাসে মোট ৩ লাখ ৮৫ হাজার ৭০ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন। এর মধ্যে-

  • স্কুল পর্যায়ে রয়েছেন ২ লাখ ৯৭ হাজার ২৬২ জন
  • কলেজ পর্যায়ে রয়েছেন প্রায় ৮৬ হাজার ৪৮৫ জ৮৭ হাজার ৮০৮ জন শিক্ষক-কর্মচারী

দেশে মোট ১৯ হাজার ৮৫৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও সুবিধাভোগী কর্মরত আছেন। এর মধ্যে ১৭ হাজার ২০৩টি স্কুল এবং ২ হাজার ৬২৬টি কলেজ রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর তথ্য ইএমআইএস সেলের ডেটাবেইসে আপডেট থাকা সাপেক্ষেই বেতন-ভাতার হিসাব তৈরি করা হয়। শুরু হতে নানান জটিলতা দুর করে আজ মোটামুটি একটি পর্যায়ে এসে পৌছেছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন প্রদানের প্রক্রিয়াটি যদিও এখন শতভাগ শিক্ষক ইএফটির আওতায় আসতে পারেনি নানাবিধ জটিলতার কারণে।

পরিশেষ যে কথাটি বলব তা হলো মাননীয় কর্তৃপক্ষ আপনারা যদি সকল ক্ষেত্রে আমাদের তথা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিষয়ে এ ধরনের বৈষম্যমুলক আচরণ অব্যহত রাখেন তা কিন্তু আমাদের মধ্যে হতাশার সৃষ্টি করে। আশা রাখি আগামীতে এধরনের সমস্যা নিরসন হবে এবং আপনারা আপনাদের দেওয়া কথা মতো আমাদের প্রয়োজন বিষয়গুলো যেগুলো আপনাদের করণীয় সেগুলো সমাধান করার চেষ্টা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme