মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে অনলাইন প্ল্যাটফর্ম জুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই এসিআর সপ্তাহ পালন করা হবে বলে মাউশি সূত্রে জানা গেছে।
রবিবার (২১ ডিসেম্বর) মাউশির উপপরিচালক (কলেজ-১) নুরুল হক সিকদারের স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, এসিআর সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে সব সরকারি কলেজ এবং আঞ্চলিক কার্যালয়ের প্রধানদের নিয়ে অনলাইন সভা অনুষ্ঠিত হবে। সভাটি পূর্বে প্রকাশিত সময়সূচি অনুযায়ী জুম প্ল্যাটফর্মে আয়োজন করা হবে।
চিঠিতে সভার জন্য জুম মিটিং আইডি ও পাসওয়ার্ডও জানানো হয়েছে। মিটিং আইডি হলো ৮৯৫২১৭৬৩৬৪৫ এবং পাসওয়ার্ড ১২৩৪। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় অনুযায়ী জুমে সংযুক্ত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সভাগুলোর সময়সূচি অনুযায়ী, ঢাকা অঞ্চলের জন্য সভা অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর সকাল ১০টায়। চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের সভা ২৮ ডিসেম্বর সকাল ১০টায় এবং রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের সভা একই দিনে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা ও বরিশাল অঞ্চলের জন্য ২৯ ডিসেম্বর সকাল ১০টায় এবং সিলেট ও রংপুর অঞ্চলের জন্য ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় সভা নির্ধারণ করা হয়েছে। আলোচনা সভায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধানকে নিজ নিজ সময়সূচি অনুযায়ী অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply