1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাউশি যে নতুন নির্দেশনা জারি করল

  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪৯ Time View
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাউশি যে নতুন নির্দেশনা জারি করল

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসব কার্যক্রম একাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে আগামী ২৭ নভেম্বরের মধ্যে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের একটি বার্ষিক ক্যালেন্ডার প্রণয়ন করতে হবে।

সোমবার মাউশির পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি অধিদপ্তরের সব পরিচালক, উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হলে তাদের সার্বিক বিকাশ সম্ভব হবে। সেই লক্ষ্যে মাউশির আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখিত সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতায় থাকবে ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড়। সহ-পাঠ্য কার্যক্রম হিসেবে থাকবে বাংলা ও ইংরেজি বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, বাংলা ও ইংরেজি বিতর্ক, কুইজ প্রতিযোগিতা এবং দেয়ালিকা তৈরি। সাংস্কৃতিক প্রতিযোগিতার আওতায় থাকবে কোরআন তেলাওয়াত, হামদ ও নাত, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, লোকগীতি, আবৃত্তি, একক অভিনয়, নৃত্য এবং গ্রাফিতি অঙ্কন।

চিঠিতে আরও জানানো হয়, জানুয়ারি মাস থেকে শুরু হয়ে এসব সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম সারা বছর চলমান থাকবে। স্কুল ও কলেজ পর্যায়ে চারটি হাউজভিত্তিক কাঠামোর মাধ্যমে নির্ধারিত ক্লাস রুটিনের সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নির্দেশিত সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে বলা হয়েছে। একই সঙ্গে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাবসহ বিভিন্ন ক্লাব কার্যক্রমকে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্ব দিতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে একাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে আগামী ২৭ নভেম্বরের মধ্যে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের একটি ক্যালেন্ডার প্রস্তুত করতে হবে। এসব কার্যক্রমের তদারকি করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ। উল্লিখিত নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme