1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

বদলি নিয়ে যে ধোঁয়াশাপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে নতুন নীতিমালায়

  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ Time View
বদলি নিয়ে যে ধোঁয়াশাপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে নতুন নীতিমালায়

বেসরকারি শিক্ষক বদলি, বেতন স্থগিত ও শৃঙ্খলা– সংশোধিত এমপিও নীতিমালার মূল দিকগুলো

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকরা এখন থেকে শূন্য পদ থাকা সাপেক্ষে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পাবেন। এই বিষয়ে সরকার প্রয়োজনে আলাদা পরিপত্র জারি করতে পারবে। ৭ ডিসেম্বর প্রকাশিত সংশোধিত এমপিও নীতিমালা-২০২৫–এ এই নির্দেশনা যুক্ত হয়েছে।

শিক্ষক বদলি ও বিভাগীয় প্রার্থিতা

নীতিমালার ১২.২ ধারাতে বলা হয়েছে, এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তসহ সকল এমপিওভুক্ত শিক্ষক, প্রদর্শক ও প্রভাষক শূন্য পদ থাকলে একই পদ ও একই বেতনে অন্য প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন। এ ব্যাপারে নীতিমালা প্রণয়ন ও প্রয়োজনীয় আদেশ জারি করার ক্ষমতা মন্ত্রণালয়ের হাতে থাকবে।

১২.১ ধারাতে সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের ক্ষেত্রে বিশেষ বিধান রাখা হয়েছে। তারা অন্য প্রতিষ্ঠানে একই বা উচ্চতর পদে আবেদন করলে বিভাগীয় প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। তবে আবেদন অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে জমা দিতে হবে। নতুন প্রতিষ্ঠানে নির্বাচিত হলে যোগদানের আগে না-দাবিপত্র ও ছাড়পত্র নিতে হবে।

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এক প্রতিষ্ঠান থেকে অন্যটিতে যোগদানের সময়সীমা ২ বছর অতিক্রম করলে তা চাকরির বিরতি (Break of Service) হিসেবে গণ্য হবে। দুই বছরের বেশি হলে পূর্বের ইনডেক্স ও তার ভিত্তিতে অর্জিত অভিজ্ঞতা আর গণ্য হবে না। কোনো শিক্ষক/কর্মচারীর ইনডেক্স নিয়ম অনুযায়ী কর্তন হলে তিনি প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় কোনো ভূমিকা রাখতে পারবেন না এবং বাধ্যতামূলক দায়িত্ব পালন করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।


বেতন-ভাতা স্থগিত বা বাতিলের ক্ষমতা

সংশোধিত নীতিমালার ১৮.১ ধারায় বলা হয়েছে, মন্ত্রণালয় বিশেষ কিছু অনিয়মের কারণে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীদের সরকারি অংশের বেতন-ভাতা সাময়িক স্থগিত, আংশিক কর্তন বা সম্পূর্ণ বাতিল করতে পারবে।

যেসব কারণ দেখিয়ে বেতন স্থগিত/বাতিল করা যাবে

  • এমপিওভুক্তির শর্ত পূরণ না করা।
  • সরকারের নির্দেশনা অনুযায়ী হিসাব সংরক্ষণ বা নিরীক্ষা না করা।
  • ব্যয়ের ক্ষেত্রে PPR–এর নিয়ম অনুসরণ না করা।
  • মিথ্যা তথ্য প্রদান বা অবৈধ নিয়োগ।
  • ভূয়া শাখা বা মিথ্যা শিক্ষার্থী দেখানো।
  • পাবলিক পরীক্ষায় অসদুপায়।
  • পরীক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য।
  • নৈতিক স্খলন।
  • আপিল কমিটির সিদ্ধান্ত অমান্য করা।

উপরের যেকোনো ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষক–কর্মচারীর সরকারি অংশের বেতন-ভাতা বন্ধ করা হবে। প্রয়োজন হলে পরিচালনা কমিটির সভাপতির পদও শূন্য ঘোষণা করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এনটিআরসিএ সুপারিশ বাস্তবায়ন বাধ্যতামূলক

প্রতিষ্ঠান যদি এনটিআরসিএ–তে শিক্ষক বা প্রদর্শকের চাহিদা পাঠায়, তবে সেই পদ এমপিওভুক্ত হতে হবে এবং সুপারিশপ্রাপ্ত শিক্ষককে নিয়োগ দিতে হবে। অতিরিক্ত বা অবৈধ চাহিদা দিলে সংশ্লিষ্ট শিক্ষকের সম্পূর্ণ বেতন প্রতিষ্ঠানকে বহন করতে হবে। এ ধরনের অনিয়ম করলে প্রতিষ্ঠান প্রধানের বেতন-ভাতা স্থগিত বা বাতিল করা হবে।


জাল সনদ বা প্যাটার্ন বহির্ভূত পদে আবেদন

জাল শিক্ষাগত সনদ/রেকর্ড ব্যবহার করে এমপিওভুক্তির চেষ্টা করলে বা প্যাটার্ন বহির্ভূত পদে আবেদন করলে প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী উভয়ের বেতন-ভাতা স্থগিত বা বাতিল করা হবে। কমিটির সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।


অনিয়ম হলে এমপিও কোড স্থগিত

নিয়োগে অনিয়ম, সরকারি অংশের বেতন উত্তোলনে জালিয়াতি, বা ১৮.১ ধারায় উল্লেখিত যে কোনো অপরাধ করলে মাউশি বা মন্ত্রণালয় সংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারীর এমপিও কোড বা বেতন সাময়িক স্থগিত করতে পারবে। পরবর্তীতে মাউশি বিস্তারিত তদন্ত প্রতিবেদন পাঠাবে।

যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি মনে করে সিদ্ধান্তটি অন্যায্য, তবে তারা শিক্ষা মন্ত্রণালয়ে আপিল করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme