মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী অঞ্চলের স্কুল-কলেজে কর্মরত যেসব শিক্ষক-কর্মচারী কোচিং ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের তালিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলার সব শিক্ষা কর্মকর্তাকে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) মাউশির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা পাঠানো হয়। জানা যায়, রাজশাহী বিভাগে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক জুন ও সেপ্টেম্বর ২০২৫ সালের সভার সিদ্ধান্ত অনুযায়ী, কোনো শিক্ষক কোচিং সেন্টার বা কিন্ডারগার্টেনের সঙ্গে যুক্ত আছেন কিনা তা সরেজমিন যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এ তথ্য চাওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষকদের অনিয়ম প্রতিরোধে আগে থেকেই সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে এবং বিভিন্ন সময় তথ্য চাওয়া হয়েছে। এবার উপজেলা বা থানা শিক্ষা অফিস থেকে সুনির্দিষ্ট ও প্রমাণযোগ্য তথ্য সংগ্রহ করে নির্ধারিত ছকে পূরণ করতে হবে। এরপর ১৫ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ইমেইলে PDF কপি এবং NikoshBan ফন্টে প্রস্তুত MS Word ফাইল পাঠাতে হবে। কর্মকর্তাদের এ কাজ কোনোভাবেই বিলম্ব না করার নির্দেশনা দেওয়া হয়েছে

Leave a Reply