1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

MPO শিক্ষক কর্মচারীদের নভেম্বরের বেতন কোন দিন জানাল মাউশি

  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪০০ Time View
MPO শিক্ষক কর্মচারীদের নভেম্বরের বেতন কোন দিন জানাল মাউশি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী বৃহস্পতিবার, ১১ ডিসেম্বরের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা নভেম্বর মাসের বেতন-ভাতা পেতে পারেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল জানায়, নভেম্বর-২০২৫ মাসের বেতন-সংক্রান্ত সব নথি ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে বেতনের তথ্য অর্থ মন্ত্রণালয়ের আইবাস সিস্টেমেও আপলোড করা হয়েছে। তবে আইবাসের টেকনিক্যাল টিম দেশের বাইরে থাকায় প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, নভেম্বর মাসের বেতনের হিসাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং আইবাসেও আপলোড করা হয়েছে। আইবাসের টেকনিক্যাল কর্মীরা বিদেশ সফরে থাকায় তারা ৪ ডিসেম্বর দেশে ফিরে কাজে যোগ দেবেন। সে কারণে বেতন ছাড়ের প্রক্রিয়ায় কিছুটা দেরি হতে পারে। তবে সবকিছু ঠিক থাকলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৮ বা ৯ ডিসেম্বরের মধ্যেই বেতন-ভাতা পেতে পারেন।

সূত্র জানায়, প্রতি মাসেই প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বেতন-ভাতার বিল দাখিল করেন। অনলাইনে বিল জমা দেওয়ার পর তা কয়েক ধাপ যাচাই-বাছাই করা হয় এবং শেষ পর্যায়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে ব্যাংকে বেতন পাঠানো হয়।

সরকার ইতোমধ্যে এমপিওভুক্তদের বেতন-ভাতা প্রক্রিয়াকে নিয়মিত, স্বচ্ছ ও দ্রুত করার লক্ষ্যে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এর ফলে আগের তুলনায় বেতন-ভাতা প্রদান এখন আরও কার্যকর, দ্রুত এবং জবাবদিহিমূলকভাবে সম্পন্ন হচ্ছে।

গত অক্টোবর মাসে মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন। এর মধ্যে-

  • স্কুল পর্যায়ে রয়েছেন প্রায় ২ লাখ ৮৯ হাজার ২০৪ জন
  • কলেজ পর্যায়ে রয়েছেন প্রায় ৮৬ হাজার ৪৮৫ জন শিক্ষক-কর্মচারী

অথ্যাৎ গত সেপ্টেম্বর মাসে প্রায় ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন। এর আগে গত ২৪ সালের অক্টোবর মাসে বিদায়ী শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানের জটিলতা নিরসনে ২৪ইং সালের ডিসেম্বর মাস হতে ইএফটির মাধ্যমে বেতন বিল প্রদান করার প্রক্রিয়া শুরু করেন। শুরু হতে নানান জটিলতা দুর করে আজ মোটামুটি একটি পর্যায়ে এসে পৌছেছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন প্রদানের প্রক্রিয়াটি যদিও এখন শতভাগ শিক্ষক ইএফটির আওতায় আসতে পারেনি নানাবিধ জটিলতার কারণে।

পরিশেষে যে কথাটি বলব তা হলো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিষয়ে নিশ্চিত করে কেন কোন কথা বলা যায় না কেন? তাদের সকল বিষয়ে সকল সময় একটা যদি কিন্তু এই ধরনের কথা বল হয়ে থাকে যা কিন্তু অনেক প্রশ্নের সৃষ্টি করে। এটার মাধ্যমে তাদের প্রতি একটি অবহেলার প্রকাশ পায় প্রতিনিয়ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme