1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

যে ৪ শর্তে এমপিওভুক্ত হচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৯০৩ Time View
যে ৪ শর্তে এমপিওভুক্ত হচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা

স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী, চারটি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এসব মাদ্রাসাকে এমপিওভুক্তির আওতায় আনা হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক-৭ মীর তায়েফা সিদ্দিকা স্বাক্ষরিত নির্দেশনাটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়—

(ক) প্রথম পর্যায়ে, যেসব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো ও বেতন-ভাতাদি/অনুদান সংক্রান্ত নীতিমালা, ২০১৮–এর সব শর্ত পূরণ করেছে, তাদের এমপিওভুক্ত করতে হবে। তবে এ ক্ষেত্রে জেলা প্রশাসকের বিস্তারিত প্রতিবেদন গ্রহণ বাধ্যতামূলক।

(খ) দ্বিতীয় পর্যায়ে, একই নীতিমালার শর্ত পূরণের ভিত্তিতে জেলা প্রশাসকের বিস্তারিত প্রতিবেদন যাচাই করে অবশিষ্ট মাদ্রাসাগুলোকে ধাপে ধাপে এমপিওভুক্ত করতে হবে।

(গ) এমপিওভুক্ত মাদ্রাসা ও শিক্ষকের সংখ্যা চূড়ান্ত করার আগে অর্থ বিভাগের সম্মতি নিতে হবে।

(ঘ) এমপিওভুক্ত করার পর সংশ্লিষ্ট মাদ্রাসার অনুদানভুক্তি বাতিল করতে হবে।

এর আগের দিন, রবিবার (২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণের প্রক্রিয়া শুরু করা হবে। কিন্তু পরদিন সোমবারও জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন চালিয়ে যান ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। দুপুরে তারা যমুনা অভিমুখে লংমার্চ শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। বিকেলে শিক্ষক নেতাদের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে যায়।

এদিকে, অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা সরকারের এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেছেন, কেবল অনুদানভুক্ত প্রতিষ্ঠানগুলোকে এমপিও বা জাতীয়করণের আওতায় আনা হলে বৈষম্য তৈরি হবে। তাদের দাবি—অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে একসঙ্গে জাতীয়করণ করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর থেকে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা জাতীয়করণের দাবিতে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তারা ৩০ অক্টোবর বিকেলের মধ্যে গেজেট প্রকাশ না হলে ২ নভেম্বর “প্রেসক্লাব টু যমুনা” লংমার্চের ঘোষণা দিয়েছিলেন, যা পরবর্তীতে বাস্তবায়নের সময়ই পুলিশি বাধার মুখে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme