1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

পরিবর্তন হল জুনিয়র বৃত্তি পরীক্ষার সময় দেখুন নতুন সময় সূচী

  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৬৩ Time View
পরিবর্তন হল জুনিয়র বৃত্তি পরীক্ষার সময় দেখুন নতুন সময় সূচী

২০২৫ খ্রিষ্টাব্দের জুনিয়র বৃত্তি পরীক্ষা এক সপ্তাহ পিছিয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টায় এবং শেষ হবে ৩১ ডিসেম্বর। এর আগে এ পরীক্ষা ২১ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল।

বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সংশোধিত সময়সূচি প্রকাশ করে জানিয়েছে, নির্ধারিত এ সময়সূচি অনুসারে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তনের ক্ষমতা রাখে।

সংশোধিত সময়সূচি অনুযায়ী—

  • ২৮ ডিসেম্বর: বাংলা
  • ২৯ ডিসেম্বর: ইংরেজি
  • ৩০ ডিসেম্বর: গণিত
  • ৩১ ডিসেম্বর: বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে—

  • পরীক্ষার ৩০ মিনিট আগে অবশ্যই কেন্দ্রে উপস্থিত থেকে আসন গ্রহণ করতে হবে।
  • প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করতে হবে।
  • উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে।
  • কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
  • পরীক্ষার্থীরা শুধুমাত্র বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
  • কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ, এমনকি পরীক্ষার্থীও, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বোর্ডের পক্ষ থেকে এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme