1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

বন্ধ ইএমআইএস সার্ভার চালু হবে কোনদিন?

  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬১৯ Time View
বন্ধ ইএমআইএস সার্ভার চালু হবে কোনদিন?
বন্ধ ইএমআইএস সার্ভার চালু হবে কোনদিন?

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের নতুন এমপিওভুক্তি, ইনডেক্স বাতিলসহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের মাধ্যমে। কিন্তু গত কয়েকদিন ধরে এ সেলের সার্ভারে প্রবেশ করতে পারছেন না শিক্ষক-কর্মচারীরা। ফলে এমপিও আবেদনসহ নানা কাজ করতে গিয়ে তারা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।

মো. খালিদ হাসান নামে এক শিক্ষক বলেন, “৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমি সুপারিশবঞ্চিত হয়েছি। তাই এমপিওভুক্তির জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু ইএমআইএস সেলের সার্ভার বন্ধ থাকায় আবেদন করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় রয়েছি।”

রবিবার (২৬ অক্টোবর) বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস মাউশি ও ইএমআইএস সেলের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, কারিগরি উন্নয়নের কাজ চলায় সাময়িকভাবে সার্ভার বন্ধ রাখা হয়েছে। খুব শিগগিরই মূল সার্ভার সচল করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইএমআইএস সেলের এক প্রোগ্রামার বলেন, “কারিগরি ত্রুটি ও আপগ্রেডেশন কাজের কারণে সাময়িকভাবে সার্ভার বন্ধ আছে। আমাদের টিম সমস্যা সমাধানে কাজ করছে। আশা করছি, আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) সার্ভার পুরোপুরি সচল করা সম্ভব হবে।”

তবে সার্ভার বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীরা অক্টোবর মাসের বেতন-ভাতার আবেদন জমা দিতে পারছেন না—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওই প্রোগ্রামার বলেন, “বেতন-ভাতা বিল সাবমিটের জন্য আমরা বিকল্প একটি লিংক সরবরাহ করেছি। প্রতিষ্ঠান প্রধানরা সেই লিংক ব্যবহার করে আগের নিয়মেই বেতন বিল জমা দিতে পারবেন। সার্ভার সচল হলে পুরো সিস্টেম আবার স্বাভাবিকভাবে চালু হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme