1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

MPO প্রতিষ্ঠানের অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগের কর্তৃত্ব হারাল ম্যানেজিং কমিটি-যা জানালা মন্ত্রণালয়

  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৪১ Time View
MPO প্রতিষ্ঠানের অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগের কর্তৃত্ব হারাল ম্যানেজিং কমিটি-যা জানালা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন এনেছে সরকার। এতদিন এসব পদে নিয়োগ দেওয়ার ক্ষমতা ছিল ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে। কিন্তু এখন থেকে আর সেই কর্তৃত্ব থাকবে না। নিয়োগ দেবে সরকার। তবে নিয়োগ কোন সংস্থার মাধ্যমে হবে—এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) নাকি পিএসসি (পাবলিক সার্ভিস কমিশন)—তা এখনও চূড়ান্ত হয়নি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এনটিআরসিএ কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। কর্মসূচির উদ্বোধন করেন তিনি নিজেই। অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এরাদুল হক, মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) নূরে আলম সিদ্দীকি এবং সঞ্চালনায় ছিলেন সচিব এ এম এম রিজওয়ানুল হক।

চেয়ারম্যান জানান, প্রতিষ্ঠান প্রধান নিয়োগে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এর আহ্বায়ক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ এবং মাধ্যমিক, মাদ্রাসা ও টেকনিক্যাল তিন অধিদপ্তরের মহাপরিচালক অন্তর্ভুক্ত রয়েছেন। শিগগিরই এ কমিটি বৈঠক করে নিয়োগের নীতিমালা প্রণয়ন করবে।

তিনি আরও বলেন, এতদিন শূন্যপদ সংক্রান্ত তথ্য সংগ্রহে অনেক প্রধান শিক্ষক ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিতেন, যার কারণে প্রার্থীরা ভোগান্তিতে পড়তেন। তাই এখন থেকে আর প্রতিষ্ঠানপ্রধানদের কাছে এসব তথ্য চাওয়া হবে না। পরিবর্তে সংশ্লিষ্ট অধিদপ্তরের কাছ থেকে শূন্যপদের তথ্য সংগ্রহ করা হবে।

এছাড়া, নিবন্ধন পরীক্ষার নতুন কাঠামো সম্পর্কেও প্রস্তাবনা দেওয়া হয়েছে। মাদ্রাসার ক্ষেত্রে ১৪০ নম্বর সাবজেক্টিভ এবং ৬০ নম্বর জেনারেল (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান) পরীক্ষার ব্যবস্থা করা হবে। উত্তীর্ণ হতে প্রার্থীদের সর্বমোট ৮০ নম্বর পেতে হবে। আলাদা আলাদা বিষয়ে ৪০ নম্বর পেলেই হবে না; দুটি অংশ মিলিয়ে ন্যূনতম ৮০ পেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme