1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

ইএফটি বিল সাবমিটের সর্বশেষ সময় জানাল ইএমআইএস সেল

  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩৮ Time View
ইএফটি বিল সাবমিটের সর্বশেষ সময় জানাল ইএমআইএস সেল

অত্র অধিদপ্তরের অধীনে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত অর্থ প্রদানের প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ০১ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে এমপিও এর অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) এর মাধ্যমে প্রদানের ব্যবস্থা কার্যকর করা হয়েছে। জানুয়ারি ২০২৫ থেকে জুলাই ২০২৫ পর্যন্ত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ সরাসরি তাঁদের নিজস্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়েছে।

তবে আগস্ট ২০২৫ মাস থেকে এমপিও প্রদানের ক্ষেত্রে নতুন প্রক্রিয়া চালু হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এমপিওভুক্ত জনবলের প্রাপ্য বিল অনলাইনে সাবমিট করা বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য প্রতিষ্ঠান প্রধান তাঁর প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত সকল কাজের জন্য ব্যবহৃত নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে EMIS সিস্টেমের MPO-EFT মডিউলে লগ-ইন করবেন এবং সংশ্লিষ্ট মাসের Bill Submit করবেন। এক্ষেত্রে সংযুক্ত নির্দেশিকা অনুসারে প্রতিষ্ঠানের প্রত্যেক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থ আলাদাভাবে ও বিধিমোতাবেক সঠিকভাবে নির্ধারণ করে সাবমিট করতে হবে।

প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইনে দাখিলকৃত তথ্যের ভিত্তিতেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ EFT-এর মাধ্যমে সরাসরি তাঁদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হবে। অর্থাৎ, বিল সাবমিট করার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের প্রদত্ত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

প্রতিষ্ঠানের এমপিও তালিকায় অন্তর্ভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করলে বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধিমোতাবেক তাঁর প্রাপ্য অর্থ নির্ধারণ করে বিল সাবমিট করবেন। একইভাবে, কোনো শিক্ষক-কর্মচারী সাময়িক বরখাস্ত হলে, অনুমোদনহীনভাবে অনুপস্থিত থাকলে অথবা অন্য কোনো কারণে সম্পূর্ণ বা আংশিক বেতন কর্তন/বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধানকে সেটি অনলাইনে Bill Submit অপশনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এখানে উল্লেখযোগ্য যে, ভুল তথ্য প্রদানের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্ত অর্থ EFT-এর মাধ্যমে প্রেরণ না হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের ওপর বর্তাবে। অর্থাৎ, সঠিকভাবে ও সতর্কতার সঙ্গে বিল সাবমিট করার দায়িত্ব একান্তভাবেই প্রতিষ্ঠান প্রধানের।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অবহিত করা যাচ্ছে যে, আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে সেপ্টেম্বর ২০২৫ মাসের এমপিওভুক্ত বিল EMIS সিস্টেমে অনলাইনে সাবমিট করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme