1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

আজ কি হতে পারে আগষ্টের বেতন কি বলে মাউশি

  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২৫ Time View
আজ কি হতে পারে আগষ্টের বেতন কি বলে মাউশি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতন-ভাতা দ্রুত পরিশোধের প্রক্রিয়া এগিয়ে চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এর মধ্যেই বেতন-ভাতার টাকা শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। এরইমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় বেতন-ভাতা প্রদানের অনুমোদন দিয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। প্রোগ্রামার মো. জহির উদ্দিন জানান, গত বুধবার আগস্ট মাসের বেতন-ভাতার হিসাব ইএমআইএস সেল থেকে আইবাসে পাঠানো হয়। আজ বিকেল ৫টা ৪০ মিনিটে আইবাস থেকে হিসাবরক্ষণ অফিসে পাঠানো হয়েছে। যদি হিসাবরক্ষণ অফিস সোমবার সকাল ১১টার মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠায়, তবে একই দিনের বিকেলেই শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে। তবে দেরি হলে তা মঙ্গলবারের মধ্যে জমা হবে।

মাউশি সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট ৩ লাখ ৭৫ হাজার ৬৬০ জন শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার প্রস্তাব পাঠানো হয় শিক্ষা মন্ত্রণালয়ে। এর মধ্যে স্কুলের ২ লাখ ৮৯ হাজার ২০০ জন এবং কলেজের ৮৬ হাজার ৪৬০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। প্রতিষ্ঠানপ্রধানদের অনলাইন বিল দাখিলের পর যাচাই-বাছাই ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে এই অর্থ ছাড় করা হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে এখন সম্পূর্ণ ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন প্রক্রিয়া চালু হয়েছে। এর ফলে বেতন-ভাতা প্রদানে স্বচ্ছতা ও গতি উভয়ই বৃদ্ধি পাওয়ার কথা নিশ্চিতভাবে কিন্তু প্রকৃতপক্ষে হচ্ছে বিপরীত। গত ৪ তারিখ বেতন ব্যাংকে জমা হওয়ার কথা থাকলেও আজ ৮ তারিখেও নিশ্চিত করে বলা যাচ্ছে না কোনদিন কখন বেত নন টাকা ব্যাংকে জমা হবে। এটাই যদি হয়ে ডিজিটাল সিঁষ্টেমের কার্যকলাপ তাহলে তার নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন করাই যায়?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme