1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগে নতুন নিয়ম দেখে নিন কোন বিষয়ে কতটা নম্বর

  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৭৭ Time View
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগে নতুন নিয়ম দেখে নিন কোন বিষয়ে কতটা নম্বর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম-কানুন চালু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ জন্য সম্প্রতি জারি করা হয়েছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’, যা অবিলম্বে কার্যকর হবে। নতুন এ বিধিমালা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের ২০১৯ সালের বিধিমালা বাতিল বলে গণ্য হবে।

এই নতুন বিধিমালা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হতে হলে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে। লিখিত পরীক্ষার মোট নম্বর ধরা হয়েছে ৯০। চারটি বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে— বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)। এর মধ্যে বাংলা ও ইংরেজিতে ২৫ নম্বর করে মোট ৫০ নম্বর এবং গণিত ও সাধারণ জ্ঞানে ২০ নম্বর করে মোট ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার সময়সীমা হবে ৯০ মিনিট

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নির্বাচিতরা অংশগ্রহণ করবেন ১০ নম্বরের মৌখিক পরীক্ষায়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রার্থীকে অন্তত ৪৫ নম্বর (মোট নম্বরের ৫০ শতাংশ) অর্জন করতে হবে। একইভাবে মৌখিক পরীক্ষায়ও প্রার্থীকে অন্তত ৫ নম্বর পেতে হবে পাস করার জন্য।

বিধিমালার মাধ্যমে জানানো হয়েছে, ভবিষ্যতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ কার্যক্রম এ নতুন নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, চলতি আগস্ট মাসের মধ্যেই প্রায় ১৩ হাজার ৫০০ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme