1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউশি তে বাড়িভাড়া বিষয়ে যে ভাবে হিসাব চাওয়া হয়েছে

  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭৩১ Time View
শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউশি তে বাড়িভাড়া বিষয়ে যে ভাবে হিসাব চাওয়া হয়েছে

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্য ও আর্থিক সংকটে ভুগছেন। সরকারি চাকরিজীবীরা যেখানে মূল বেতনের সমপরিমাণ ভাতা ও সুবিধা পান, সেখানে বেসরকারি শিক্ষকদের প্রাপ্ত ভাতা নগণ্য। বর্তমানে তারা মাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান, যা বর্তমান জীবনযাত্রা ও ব্যয়ের তুলনায় একেবারেই অপ্রতুল।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতকরা হারে বাড়িভাড়া ভাতা প্রদানের বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আর্থিক ব্যয় বিবরণী প্রস্তুত করে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) প্রেরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা শতকরা হারে প্রদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে আর্থিক ব্যয়-সংশ্লেষ টেবিল তৈরি করতে হবে। সেখানে শতকরা ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হবে, তবে তা ৩ হাজার টাকার নিচে হবে না। আবার শতকরা ১৫ শতাংশ ও ১০ শতাংশ হারে ভাতা নির্ধারণ করা হলে তা ন্যূনতম ২ হাজার টাকার নিচে নামানো যাবে না।

এ ব্যয় বিবরণী মাসিক ও বাৎসরিক ভিত্তিতে প্রস্তুত করতে হবে এবং স্ল্যাব বা টেবিল আকারে বিস্তারিতভাবে উপস্থাপন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাউশিকে দ্রুততম সময়ের মধ্যে এ আর্থিক বিশ্লেষণ প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করার প্রক্রিয়া অগ্রসর হতে পারে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। তারা মূল বেতনের সঙ্গে মাসে ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। এমপিওভুক্ত শিক্ষকরা আগে বছরে ২৫ শতাংশ হারে বছরে দুইটি উৎসব ভাতা পেলেও মে মাসে বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ করা হয়। এর বাইরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বছরে মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী উৎসব ভাতা পান। তবে আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে সুত্রে জানা গিয়েছে যে, আগামী উৎসবের পূর্বেই শিক্ষক ও কর্মচারী উভয়েই ৭৫% উৎসব ভাতা পাবে এই সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme