1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

হাইকোর্টের রুলের কারণে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাধাগ্রস্ত হবে না: মাউশি

  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪০৩ Time View
হাইকোর্টের রুলের কারণে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাধাগ্রস্ত হবে না: মাউশি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো এবং এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালার ১২.২ নম্বর বিধি ও স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে শিক্ষক বদলিকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না—এ বিষয়ে জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। একই সঙ্গে, ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের আগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বিদ্যমান বা ভবিষ্যতের বদলি নীতিমালার অধীনে সমান শর্তে বদলির সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না—তাও রুলে উল্লেখ করা হয়েছে। গত রোববার (১০ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এ রুলের জবাব দেওয়ার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওপর বর্তায়, এবং তারা ইতোমধ্যেই এই বিষয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে।

এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে যে, উচ্চ আদালতের এই রুলের কারণে তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত বদলি কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। তাদের মতে, আদালত এখনো কোনো সরাসরি নির্দেশনা দেননি, কেবল রুল জারি করেছেন, যা মূলত আইনি ব্যাখ্যা চাওয়ার প্রক্রিয়া। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বদলি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে এবং এতে কোনো বাধা সৃষ্টি হবে না।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন জানান, হাইকোর্টের রুল নিয়ে মাউশির সরাসরি কোনো কার্যক্রম নেই। তারা কেবল সরকার তথা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে বদলি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তার ভাষায়, “রুলের কারণে বদলি থমকে যাওয়ার কোনো শঙ্কা নেই। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আদালতে রুলের জবাব দেবেন, আর আমরা আমাদের নির্ধারিত কার্যক্রম চালিয়ে যাবো। বদলি কার্যক্রম বাধাগ্রস্ত হবে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme