1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিওভুক্ত শিক্ষকরা কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে……

  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫৩৪ Time View
এমপিওভুক্ত শিক্ষকরা কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে......

জাতীয়করণের দাবিতে ক্লাস বর্জনসহ লাগাতার কর্মসূচির দিকে এগোচ্ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা। এ কর্মসূচির ঘোষণা আসতে পারে আগামী ১৩ আগস্ট আয়োজিত সমাবেশ থেকে—এমনটিই জানা গেছে।

এ বিষয়ে নিশ্চিত করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘আমরা কঠোর কোনো কর্মসূচিতে যেতে চাই না। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার। আগামী ১৩ আগস্টের মধ্যে জাতীয়করণ নিয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা না এলে ক্লাস বর্জনসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।’

জাতীয়করণের দাবিতে এই সমাবেশ সফল করতে দেশের প্রতিটি জেলা থেকে অন্তত একটি করে বাস রিজার্ভ করে শিক্ষকদের ঢাকায় আনার প্রস্তুতি চলছে। যদিও অনেক উপজেলা থেকেই ৯ থেকে ১০টি বাস ঢাকার উদ্দেশে রওনা দেবে বলে জানা গেছে। শিক্ষক নেতারা আশা করছেন, সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষকের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাবে।

সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে আটজন করে সমন্বয়ক নিয়োগ দেওয়া হয়েছে। এসব বিভাগীয় সমন্বয়ক জেলা পর্যায়ে এবং জেলা সমন্বয়কেরা উপজেলা পর্যায়ে দায়িত্ব বণ্টন করছেন। শিক্ষকরা যাতে নির্বিঘ্নে সমাবেশে আসতে এবং ফিরে যেতে পারেন, সে জন্য আগেভাগেই বিভিন্ন উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষকদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ৩০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘প্রস্তুতি চলছে জোরেশোরে। শিক্ষকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ১৩ আগস্টের সমাবেশ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। অতীতে অনেকে শিক্ষকদের ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতেন, কিন্তু আমরা শিক্ষকদের জন্যই কাজ করছি। আমাদের প্রতি শিক্ষকদের আস্থা রয়েছে, এ কারণেই এবার সারা দেশ থেকে শিক্ষকরা সমাবেশে যোগ দেবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme