এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের জিও জারি, বেতন পেতে পারেন আগামী সপ্তাহে
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত প্রায় চার লাখ শিক্ষক ও কর্মচারীর জুন মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই তাদের বেতন পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।
বুধবার (৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, জিও জারির পরপরই বেতন প্রদানের ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ ধাপ থাকে, যা অতিক্রম করেই শিক্ষক-কর্মচারীদের বেতন ছাড় করা সম্ভব হয়।
ইএমআইএস সেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারির পর আইবাস (iBAS++) সিস্টেমে তথ্য প্রেরণ একটি গুরুত্বপূর্ণ ধাপ। আইবাস থেকে তথ্য হালনাগাদ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে। যদি আগামীকাল বৃহস্পতিবারের (১০ জুলাই) মধ্যে এই কাজ শেষ করা যায়, তবে রোববার (১৩ জুলাই) অথবা সোমবার (১৪ জুলাই) শিক্ষক-কর্মচারীরা জুন মাসের বেতন পেতে পারেন।”
তবে বৃহস্পতিবারের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা বেতন পেয়ে যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, “এই সম্ভাবনাটা খুবই ক্ষীণ। তবুও আমরা সর্বোচ্চ দ্রুততার সঙ্গে কাজ করছি যেন শিক্ষক-কর্মচারীদের বেতন যথাসময়ে ছাড় করা যায়।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা সময়মতো বেতন-ভাতা প্রাপ্তি নিয়ে নানা ভোগান্তির মুখে পড়ছেন। এ পরিস্থিতিতে জুন মাসের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানিয়ে মাউশির পক্ষ থেকে স্বস্তির কিছু বার্তা পাওয়া গেলেও চূড়ান্ত তারিখ নির্ভর করছে আইবাস ও বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের ওপর।
এর আগে মে মাসের বেতন ও বৈশাখী ভাতা শিক্ষক-কর্মচারীরা পেয়েছেন। ঈদুল আজহার পূর্বে ৫০ শতাংশ হারে উৎসব ভাতাও প্রদান করা হয়েছে। মে মাসে আরও কয়েকটি ধাপে বকেয়া বেতন পরিশোধ করা হয়।
এর মধ্যে রয়েছে:
উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) ব্যবস্থায় বেতন-ভাতা পেয়ে থাকলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে অর্থ উত্তোলন করতেন, যা তাদের জন্য ভোগান্তির কারণ ছিল। এখন ধীরে ধীরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও ইএফটি সুবিধার আওতায় আসছেন।
Leave a Reply